Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া

  • Reporter Name
  • সময়: ১০:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৭১ Time View

‎
‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা সবুজ বাংলা একাডেমির শিক্ষার্থী মোছাঃ সিদরাতুল মুনতাহা লামিয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকার জন্য বিরল গৌরব বয়ে এনেছে।
‎
‎তৃতীয় শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী তার অসাধারণ ফলাফলের মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। লামিয়ার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।
‎
‎একাডেমির পরিচালক হাফেজ ক্বারী মো. এখলাছুর রহমান জানান, লামিয়ার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিষ্ঠানের শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টারও প্রতিফলন। তার কৃতিত্বে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
‎
‎লামিয়ার পিতা শাহ-আলম কাজল কন্যার এ কৃতিত্বে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
‎
‎উল্লেখ্য, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পুরাইকলা সবুজ বাংলা একাডেমি, পুরাইকলা, বাঘাসুরা, মাধবপুর, হবিগঞ্জ থেকে মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
‎
‎একাডেমির এ ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন এলাকাবাসীরা।
‎

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া

সময়: ১০:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬