Dhaka ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস

  • Reporter Name
  • সময়: ০৯:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩৭ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)


বেসরকারি খাতের পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ব্যাংকটির কার্যক্রম ঘিরে গ্রাহকদের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে।

নতুন ব্যাংকের কার্যক্রম ও গ্রাহকদের আস্থার বিষয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির কংশনগর উপশাখা, বুড়িচংয়ের ব্যবস্থাপক মো. মতিউর রহমানের সঙ্গে কথা হয়।

তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, “সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। যেহেতু এটি একটি সরকারি ব্যাংক হিসেবে সম্পূর্ণ ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত হবে, তাই গ্রাহকরা আস্থা রাখতে পারেন।”

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকে জমা অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধা নেই। গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছেন। এছাড়া স্থায়ী আমানতের বিপরীতে মুনাফা উত্তোলনের ক্ষেত্রেও কোনো হেয়ারকাট বা কর্তনের বিষয় নেই বলে জানান তিনি।

ব্যবস্থাপক মো. মতিউর রহমান বলেন, “আমাদের ব্যাংকে গ্রাহকদের জমাকৃত অর্থ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বিধি ও নির্দেশনা অনুযায়ী ব্যাংককে শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

এদিকে স্থানীয় পর্যায়ে ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে, পূর্বের তুলনায় শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের উপস্থিতি এবং লেনদেনের আগ্রহ বাড়ছে। অনেক গ্রাহকের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে—এমন ধারণা থাকলেও বাস্তবে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে গ্রাহকদের মধ্যে আমানত রাখার আগ্রহ বাড়ছে। পাশাপাশি জমা ও অর্থ প্রদানের লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। রেমিট্যান্স প্রবাহও ধীরে ধীরে বাড়ছে বলে তারা জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রাহকদের আস্থা ও আগ্রহ আরও বাড়লে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। ব্যাংকিং খাতের বর্তমান প্রেক্ষাপটে সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক এই ব্যাংকটি নিরাপদ ও আস্থাভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মনে করছেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস

সময়: ০৯:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)


বেসরকারি খাতের পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ব্যাংকটির কার্যক্রম ঘিরে গ্রাহকদের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে।

নতুন ব্যাংকের কার্যক্রম ও গ্রাহকদের আস্থার বিষয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির কংশনগর উপশাখা, বুড়িচংয়ের ব্যবস্থাপক মো. মতিউর রহমানের সঙ্গে কথা হয়।

তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, “সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। যেহেতু এটি একটি সরকারি ব্যাংক হিসেবে সম্পূর্ণ ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত হবে, তাই গ্রাহকরা আস্থা রাখতে পারেন।”

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকে জমা অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধা নেই। গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছেন। এছাড়া স্থায়ী আমানতের বিপরীতে মুনাফা উত্তোলনের ক্ষেত্রেও কোনো হেয়ারকাট বা কর্তনের বিষয় নেই বলে জানান তিনি।

ব্যবস্থাপক মো. মতিউর রহমান বলেন, “আমাদের ব্যাংকে গ্রাহকদের জমাকৃত অর্থ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বিধি ও নির্দেশনা অনুযায়ী ব্যাংককে শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

এদিকে স্থানীয় পর্যায়ে ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে, পূর্বের তুলনায় শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের উপস্থিতি এবং লেনদেনের আগ্রহ বাড়ছে। অনেক গ্রাহকের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে—এমন ধারণা থাকলেও বাস্তবে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে গ্রাহকদের মধ্যে আমানত রাখার আগ্রহ বাড়ছে। পাশাপাশি জমা ও অর্থ প্রদানের লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। রেমিট্যান্স প্রবাহও ধীরে ধীরে বাড়ছে বলে তারা জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রাহকদের আস্থা ও আগ্রহ আরও বাড়লে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। ব্যাংকিং খাতের বর্তমান প্রেক্ষাপটে সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক এই ব্যাংকটি নিরাপদ ও আস্থাভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মনে করছেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত