Dhaka ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো বিশাল সাপ, আতঙ্কে পরিবার মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা বন্যার পর আজ থেকে চট্টগ্রামে ফের শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি এলএনজি সরবরাহ বন্ধ, ঢাকার সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

  • Reporter Name
  • সময়: ০৮:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। বুধবার (১৯ আগস্ট) বেলা ১টার দিকে আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় তাঁকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর প্যারোলে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তাঁর আইনজীবী।

  • পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, প্যারোলে মুক্তি পেয়ে দীপু মনি তাঁর স্বামীর শেষকৃত্যে অংশ নিতে পারবেন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য তাঁর মুক্তির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ  বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.)
Tag :
জনপ্রিয় নিউজ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

সময়: ০৮:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। বুধবার (১৯ আগস্ট) বেলা ১টার দিকে আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় তাঁকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর প্যারোলে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তাঁর আইনজীবী।

  • পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, প্যারোলে মুক্তি পেয়ে দীপু মনি তাঁর স্বামীর শেষকৃত্যে অংশ নিতে পারবেন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য তাঁর মুক্তির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ  কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প