Dhaka ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য

  • Reporter Name
  • সময়: ০৯:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২৯ Time View

ঢাকা, ২৪ আগস্ট: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। এ সংখ্যা কমাতে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করার কর্মসূচি নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন, চালকের অসতর্কতা, অতিরিক্ত গতি ও জনসচেতনতার অভাবকে দায়ী করেন তিনি। কার্যকর উদ্যোগ ও সবার সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি জানান, মহাসড়ক ও হাইওয়ের পাশে থাকা হাসপাতালগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করবে।

সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী
Tag :
জনপ্রিয় নিউজ

চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য

সময়: ০৯:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ঢাকা, ২৪ আগস্ট: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। এ সংখ্যা কমাতে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করার কর্মসূচি নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন, চালকের অসতর্কতা, অতিরিক্ত গতি ও জনসচেতনতার অভাবকে দায়ী করেন তিনি। কার্যকর উদ্যোগ ও সবার সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি জানান, মহাসড়ক ও হাইওয়ের পাশে থাকা হাসপাতালগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করবে।

সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির