Dhaka ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের প্রতিবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন পার করছেন শামছুর রহমান ও ছকিনা খাতুন দম্পতি ভূরুঙ্গামারীতে ৫-৬ বছরের বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার হয়নি, প্রশাসনের প্রতি নিন্দা ও ক্ষোভে ভাসছে ফেসবুক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

মারুফ হোসেন-

কুমিল্লা শহরের রেসকোর্সে অবস্হিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামিয়া কবির চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক কুইজ, পোস্টার প্রেজেন্টেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল তাসলিমা আক্তার , ইনচার্জ এবিএম নাজমুল ইসলাম,তাফহিমা আক্তার চৈতী , অনামিকা দাস, নিপা মিস, ফেরদোসী আক্তার সাকি,হাবিবা আক্তার শেমলি, ন্যান্সী মিস ও ইয়াসিন আহমেদ রুবেল হোসেন সহ শিক্ষকবৃন্দ সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে, একই দিন থেকে প্রতিষ্ঠানটির ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের ভর্তি মেলা শুরু হয়েছে। সীমিতসংখ্যক আসনে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্লে থেকে এ লেভেল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রত্যয়ে আয়োজিত দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
Tag :
জনপ্রিয় নিউজ

‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

সময়: ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬