
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আমি কোনো বড় নেতা হওয়ার স্বপ্ন দেখি না; আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো শ্রীনগরবাসীর সেবক হিসেবে আমৃত্যু পাশে থাকা।” শ্রীনগর উপজেলা বাসীর উদ্দেশ্যে এমন আবেগঘন মন্তব্য করেন শ্রীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শহিদুল ইসলাম মৃধা
বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ শাসনামলে যখন সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না, তখন দলীয় সিদ্ধান্তে রাজপথে আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন শহিদুল ইসলাম মৃধা। কেন্দ্রের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে তিনি ছিলেন অকুতোভয়। তার নেতৃত্বে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ছিল সুসংগঠিত।
আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার হামলা ও মামলার শিকার হয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। কিন্তু প্রতিটি প্রতিকূল মুহূর্তে শহিদুল ইসলাম মৃধা অভিভাবকের মতো নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। ভুক্তভোগী নেতা-কর্মীদের মতে:
তিনি রাজপথে থেকে সাহসিকতার সাথে সকল কর্মসূচি সফল করেছেন।
মামলার শিকার কর্মীদের আইনি সহায়তা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
জেল-জুলুমের শিকার হওয়া পরিবারগুলোকে দিয়েছেন মানসিক ও নৈতিক সাহস।
শ্রীনগরের রাজনীতির ইতিহাসে এমন কর্মী-বান্ধব রাজনীতিবিদ বিরল বলে মনে করেন উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গত ১২ তারিখের নির্বাচনে একজন সৎ ও যোগ্য সংসদ সদস্য পাওয়ার পর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা এখন উপজেলা পর্যায়েও যোগ্য নেতৃত্ব চাইছেন।
উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মুখে এখন একটাই স্লোগান আগামী উপজেলা নির্বাচনে শহিদুল ইসলাম মৃধা ভাইয়ের কোনো বিকল্প নেই।”
তারা মনে করেন, শ্রীনগরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় এবং সুশাসন প্রতিষ্ঠায় তার মতো পরীক্ষিত নেতার প্রয়োজনীয়তা এখন সবচাইতে বেশি।
শহিদুল ইসলাম মৃধা জানান, ব্যক্তিগত লাভের জন্য নয় বরং শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই তিনি রাজনীতি করছেন। উপজেলা নির্বাচনে জয়ী হলে তিনি শ্রীনগরকে একটি আধুনিক, বৈষম্যমুক্ত এবং সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
Reporter Name 






















