Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ

  • Reporter Name
  • সময়: ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬১ Time View

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে একের পর এক ফুটবল সংস্থার সমর্থন সরে যাচ্ছে। এবার ওয়েলসের পর সার্বিয়া ও সুইডেনও আগামী মেয়াদের নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও।

সম্প্রতি ফিফার একটি বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ অংশ ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে বিভিন্ন দেশের ফুটবল সংস্থার তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

এরপর থেকেই ফিফার নেতৃত্ব ও পরিচালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর প্রভাব পড়েছে ইনফান্তিনোর পুনর্নির্বাচন প্রচেষ্টাতেও।

সার্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, মে মাসে তারা ইনফান্তিনোকে সমর্থন দিয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে ফিফা ও সভাপতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে তারা। তাই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সুইডিশ ফুটবল ফেডারেশন জরুরি বোর্ড সভা শেষে জানিয়েছে, ফিফার সুশাসন, স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর আস্থা নেই।

এর আগে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন তুলে নেয়। সংস্থাটি জানিয়েছে, বিশ্ব ফুটবলের স্বার্থের চেয়ে অন্য কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া তারা গ্রহণ করতে পারছে না।

এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও এর আগে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্রমবর্ধমান চাপের মধ্যে ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছিলেন। তবে তার সঙ্গে যোগাযোগ করতে সফল হননি তিনি।

ফিফা সভাপতির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন বিশ্ব ফুটবল মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর গর্ব হাতবিহীন "দুঃখু মিয়া " অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো"
Tag :
জনপ্রিয় নিউজ

সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ

সময়: ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে একের পর এক ফুটবল সংস্থার সমর্থন সরে যাচ্ছে। এবার ওয়েলসের পর সার্বিয়া ও সুইডেনও আগামী মেয়াদের নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও।

সম্প্রতি ফিফার একটি বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ অংশ ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে বিভিন্ন দেশের ফুটবল সংস্থার তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

এরপর থেকেই ফিফার নেতৃত্ব ও পরিচালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর প্রভাব পড়েছে ইনফান্তিনোর পুনর্নির্বাচন প্রচেষ্টাতেও।

সার্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, মে মাসে তারা ইনফান্তিনোকে সমর্থন দিয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে ফিফা ও সভাপতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে তারা। তাই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সুইডিশ ফুটবল ফেডারেশন জরুরি বোর্ড সভা শেষে জানিয়েছে, ফিফার সুশাসন, স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর আস্থা নেই।

এর আগে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন তুলে নেয়। সংস্থাটি জানিয়েছে, বিশ্ব ফুটবলের স্বার্থের চেয়ে অন্য কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া তারা গ্রহণ করতে পারছে না।

এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও এর আগে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্রমবর্ধমান চাপের মধ্যে ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছিলেন। তবে তার সঙ্গে যোগাযোগ করতে সফল হননি তিনি।

ফিফা সভাপতির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন বিশ্ব ফুটবল মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান