Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চরভদ্রাসনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী “গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতেই হবে” -মিয়া গোলাম পরওয়ার সুনামগঞ্জে ফ্যাসিবাদের দোসর ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ

  • Reporter Name
  • সময়: ১০:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

চাঁদপুর প্রতিনিধি

থানায় পুলিশের উপস্থিতিতে আপসনামা, আদালতে মামলা; তবুও থামছে না বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা! চাঁদপুরের ফরিদগঞ্জে শোল্লা বাজার এলাকায় জমিতে ইট ফেলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে এ তৎপরতা শুরু হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ৭৪ বছর বয়সী বৃদ্ধ আঃ করিম বেপারী ও তাঁর স্বজনরা। তাঁদের অভিযোগ, থানায় লিখিত আপসনামা সম্পাদনের পরও তা উপেক্ষা করে লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া (খাসের বাড়ী) এলাকার আঃ করিম বেপারীর সঙ্গে জয়নাল (২৫), রাছেল (২২), আয়েশা বেগম (৩৩), রায়হান (২০), রাকিব (২১) ও লাকী বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতে সংঘর্ষ, মেহগনি ও আমগাছ কেটে নেওয়া, লুটপাট এবং আদালতে মামলা পর্যন্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, গত ২৯ আগস্ট ফরিদগঞ্জ থানা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সালিশদারদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে লিখিত আপসনামা সম্পাদিত হয়। এতে আদালতে চলমান ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ নালিশি জমিতে নতুন করে হস্তক্ষেপ করবে না এবং শান্তি বজায় রাখবে বলে শর্ত ছিল।

কিন্তু সেই আপসনামার শর্ত উপেক্ষা করে শনিবার সকাল থেকে প্রতিপক্ষ জমিতে ইট ফেলতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, জমিতে ইট ফেলে দখলের চেষ্টায় প্রতিপক্ষের সঙ্গে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরাও অংশ নিয়েছেন। তাঁদের দাবি, শনিবার ঘটনাস্থলে শাহজাহান মিয়ার ছেলে মো. সোহেল (২৫), দুলাল মিয়ার ছেলে রাব্বি (২৪), ঈমান হোসেনের ছেলে মোহাম্মদ (২২) এবং মৃত নুর বাক্সের ছেলে বিল্লালসহ (৪৫) প্রায় ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিলেন। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহারের অভিযোগও তুলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  চুরি যাওয়া সব মালামাল উদ্ধার করলো পুলিশ

কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ আঃ করিম বেপারী বলেন, “প্রতিপক্ষের হামলায় আহত হয়ে প্রতিকার ও নিরাপত্তার আশায় আদালতে মামলা করেছিলাম। পরে এলাকার সালিশদারদের অনুরোধে শান্তিতে বসবাসের আশায় থানায় আপসনামায় স্বাক্ষর করি। কিন্তু বিবাদীরা আইন-আদালত কিছুই মানছে না। শনিবার সকাল থেকেই তারা লোকজন নিয়ে জমিতে ইট ফেলে দখলের চেষ্টা করছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে বিরোধপূর্ণ জমি নিয়ে নতুন করে সংঘাত এড়াতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

Tag :
জনপ্রিয় নিউজ

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ

সময়: ১০:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁদপুর প্রতিনিধি

থানায় পুলিশের উপস্থিতিতে আপসনামা, আদালতে মামলা; তবুও থামছে না বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা! চাঁদপুরের ফরিদগঞ্জে শোল্লা বাজার এলাকায় জমিতে ইট ফেলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে এ তৎপরতা শুরু হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ৭৪ বছর বয়সী বৃদ্ধ আঃ করিম বেপারী ও তাঁর স্বজনরা। তাঁদের অভিযোগ, থানায় লিখিত আপসনামা সম্পাদনের পরও তা উপেক্ষা করে লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া (খাসের বাড়ী) এলাকার আঃ করিম বেপারীর সঙ্গে জয়নাল (২৫), রাছেল (২২), আয়েশা বেগম (৩৩), রায়হান (২০), রাকিব (২১) ও লাকী বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতে সংঘর্ষ, মেহগনি ও আমগাছ কেটে নেওয়া, লুটপাট এবং আদালতে মামলা পর্যন্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, গত ২৯ আগস্ট ফরিদগঞ্জ থানা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সালিশদারদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে লিখিত আপসনামা সম্পাদিত হয়। এতে আদালতে চলমান ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ নালিশি জমিতে নতুন করে হস্তক্ষেপ করবে না এবং শান্তি বজায় রাখবে বলে শর্ত ছিল।

কিন্তু সেই আপসনামার শর্ত উপেক্ষা করে শনিবার সকাল থেকে প্রতিপক্ষ জমিতে ইট ফেলতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, জমিতে ইট ফেলে দখলের চেষ্টায় প্রতিপক্ষের সঙ্গে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরাও অংশ নিয়েছেন। তাঁদের দাবি, শনিবার ঘটনাস্থলে শাহজাহান মিয়ার ছেলে মো. সোহেল (২৫), দুলাল মিয়ার ছেলে রাব্বি (২৪), ঈমান হোসেনের ছেলে মোহাম্মদ (২২) এবং মৃত নুর বাক্সের ছেলে বিল্লালসহ (৪৫) প্রায় ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিলেন। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহারের অভিযোগও তুলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত