
মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি
বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া টাকা-মালামাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করল পুলিশ ।
‘‘বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরির ঘটনায় উদ্ধারকৃত নগদ অর্থ ও মালামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালিত ডিভিশন ক্রিকেট টিমের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান হতে গত ১৪/১০/২০২৬ খ্রি. চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল ও নগদ অর্থ উদ্ধার শেষে আনুষ্ঠানিকভাবে বিসিবি কর্তৃপক্ষের প্রতিনিধির নিকট হস্তান্তর করেছেন রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ মহোদয়।
১৭ অক্টোবর ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি প্রতিনিধির উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে উদ্ধারকৃত নগদ ৩,০৮,০০০/- (তিন লক্ষ আট হাজার) টাকা, ০১টি iPhone 15 Pro Max, ৩০০ ইউএস ডলার, ০৩টি ট্রাভেল লাগেজ ও ০১টি স্কুল ব্যাগ, ০১টি মেসেজ বেড এবং ০৪টি প্লাস্টিকের বক্সসমূহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উক্ত চুরির ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে চোর চক্রের ০৫ জন সদস্যকে গ্রেফতার করেন এবং একই সাথে চুরিকৃত ১টি iPhone 15 Pro Max, ৩০০ ইউএস ডলার, নগদ ৩,০৮,০০০/-(তিন লক্ষ আট হাজার) টাকা, ১টি মেসেজ বেড, ৩টি লাগেজ, ৪টি প্লাস্টিকের বক্স, ০১টি স্কুল ব্যাগ, চুরির সরঞ্জাম ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ চুরির ঘটনায় পুঠিয়া থানায় মামলা নং-০৭, তারিখ-১৫/১০/২০২৬ খ্রি., ধারা-৪৬১/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল আহমেদ বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উদ্ধারকৃত মালামাল হস্তান্তরকালে, পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ মহোদয় জানান, “জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মালামাল চুরির ঘটনাটিকে জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছিল। রাজশাহী জেলার ডিবি পুলিশের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ফলে স্বল্পতম সময়ের মধ্যে চুরিকৃত মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভুক্তভোগী খেলোয়ার মেহেরব হাসান আহিন,আলী মোহাম্মদ ওয়ালীদ, মনোহর শেখ অন্তর (প্রত্যেকে জাতীয় ক্রিকেট টিমের খেলোয়াড়) এবং টিম বয় কাদের দ্রুত মালামাল ফেরত পাওয়ায় পুলিশ সুপার রাজশাহী ও ডিবি রাজশাহীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেলা পুলিশ রাজশাহীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেন এবং পুলিশ সুপার রাজশাহীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Reporter Name 






















