Dhaka ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ চট্টগ্রামে চালু হলো অত্যাধুনিক ‘সাইবার পুলিশ সেন্টার’ ও ‘ফরেনসিক ল্যাব’ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভিসা আবেদনকারীরা দালাল থেকে সতর্ক থাকুন

  • Reporter Name
  • সময়: ০৮:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেছেন, দালালের সহায়তা না নিয়ে আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত নিয়মে ভিসার আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে নির্ধারিত সময়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির ঝুঁকি কমবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মনোজ কুমার। এ সময় তিনি ভিসার আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং সেবার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভিসা সেন্টারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কি না এবং আবেদনকারীরা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, তা দেখতে তিনি নিয়মিত পরিদর্শনে আসেন। এদিনের পরিদর্শনও তাঁর নিয়মিত কার্যক্রমের অংশ। পরিদর্শনে বিশেষ কোনো সমস্যা তাঁর চোখে পড়েনি। তবে আবেদনকারীদের চাপ সামলাতে ভিড় ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। এবিষয়ে তিনি বলেন, ভিড় ব্যবস্থাপনা সহজ কাজ নয়। এ জন্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সেবা নিতে আসা মানুষ যাতে অযথা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও নজর রাখতে হবে।
দালালদের বিষয়ে সতর্ক করে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দালালদের ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়। ভিসার আবেদন করতে গিয়ে কোনো এজেন্ট বা দালালের ওপর নির্ভর না করে আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত স্লট নিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে।
মনোজ কুমার আরও বলেন, দালালেরা আবেদনকারীদের অসহায়ত্বের সুযোগ নিতে পারে। তাদের মাধ্যমে আবেদন করতে গেলে কাগজপত্রসংক্রান্ত জটিলতা তৈরির আশঙ্কা থাকে। তাই অন্যের ওপর নির্ভর না করে নিয়ম মেনে নিজ উদ্যোগে আবেদন করাই ভালো। এতে অনাকাঙ্ক্ষিত সমস্যা ও হয়রানির ঝুঁকি এড়ানো সম্ভব।
পরিদর্শনকালে তিনি ভিসা সেন্টারে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা ও সমস্যার কথা জানার চেষ্টা করেন। সেবার পরিবেশ স্বাভাবিক রাখা, আবেদনকারীদের চাপ সামলানো এবং কার্যকর ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ভিসার আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দালালনির্ভরতা কমানো গেলে আবেদনকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ৫৮ বছরেও বদলায়নি মহিষখলা মাদ্রাসার চিত্র, ঝুঁকিপূর্ণ ভবনে ৫০০ শিক্ষার্থীর পাঠদান
Tag :
জনপ্রিয় নিউজ

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

ভিসা আবেদনকারীরা দালাল থেকে সতর্ক থাকুন

সময়: ০৮:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেছেন, দালালের সহায়তা না নিয়ে আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত নিয়মে ভিসার আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে নির্ধারিত সময়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির ঝুঁকি কমবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মনোজ কুমার। এ সময় তিনি ভিসার আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং সেবার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভিসা সেন্টারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কি না এবং আবেদনকারীরা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, তা দেখতে তিনি নিয়মিত পরিদর্শনে আসেন। এদিনের পরিদর্শনও তাঁর নিয়মিত কার্যক্রমের অংশ। পরিদর্শনে বিশেষ কোনো সমস্যা তাঁর চোখে পড়েনি। তবে আবেদনকারীদের চাপ সামলাতে ভিড় ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। এবিষয়ে তিনি বলেন, ভিড় ব্যবস্থাপনা সহজ কাজ নয়। এ জন্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সেবা নিতে আসা মানুষ যাতে অযথা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও নজর রাখতে হবে।
দালালদের বিষয়ে সতর্ক করে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দালালদের ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়। ভিসার আবেদন করতে গিয়ে কোনো এজেন্ট বা দালালের ওপর নির্ভর না করে আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত স্লট নিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে।
মনোজ কুমার আরও বলেন, দালালেরা আবেদনকারীদের অসহায়ত্বের সুযোগ নিতে পারে। তাদের মাধ্যমে আবেদন করতে গেলে কাগজপত্রসংক্রান্ত জটিলতা তৈরির আশঙ্কা থাকে। তাই অন্যের ওপর নির্ভর না করে নিয়ম মেনে নিজ উদ্যোগে আবেদন করাই ভালো। এতে অনাকাঙ্ক্ষিত সমস্যা ও হয়রানির ঝুঁকি এড়ানো সম্ভব।
পরিদর্শনকালে তিনি ভিসা সেন্টারে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা ও সমস্যার কথা জানার চেষ্টা করেন। সেবার পরিবেশ স্বাভাবিক রাখা, আবেদনকারীদের চাপ সামলানো এবং কার্যকর ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ভিসার আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দালালনির্ভরতা কমানো গেলে আবেদনকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো সম্ভব হবে।

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত