Dhaka ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • সময়: ০৯:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৫ Time View

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় লালন উৎসব, নজরুলবর্ষ উদ্‌যাপন এবং শীতকালীন সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা তাঁর কাছে তুলে ধরা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় ও পাপেট শোসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন রাখা হবে।

প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু, পাঠচক্র আয়োজন এবং বই পড়ার প্রতিযোগিতা করার নির্দেশনা দেন তিনি।

তরুণ প্রজন্মের কাছে দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়
Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সময়: ০৯:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় লালন উৎসব, নজরুলবর্ষ উদ্‌যাপন এবং শীতকালীন সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা তাঁর কাছে তুলে ধরা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় ও পাপেট শোসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন রাখা হবে।

প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু, পাঠচক্র আয়োজন এবং বই পড়ার প্রতিযোগিতা করার নির্দেশনা দেন তিনি।

তরুণ প্রজন্মের কাছে দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন