মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলা-এ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ফাইভ জিরো প্লাস বাস্তবায়নের লক্ষ্যে মাসিক মতবিনিময় সভা ও বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার, চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, ঈশিতা বৈরাগী, পার্থ সারথি দোবে এবং শিউলী কাস্তা।
সভায় রামপাল এরিয়া প্রোগ্রামের সকল সহায়তাকারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দরিদ্র ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ফাইভ জিরো প্লাস কর্মসূচির আওতায় রয়েছে— জিরো ক্ষুধা, জিরো বাল্যবিবাহ, জিরো শিশুশ্রম, জিরো অপুষ্টি, জিরো স্কুল ঝরে পড়া এবং জিরো প্লাস্টিক।
সভায় এলআর সেন্টার, ইম্প্যাক্ট প্লাস ক্লাব, “আমার জীবন আমার লক্ষ্য”, গল্প লেখা, সেভগার্ডিংসহ মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ে কর্মীদের কাজে আরও দক্ষতা ও নৈপুণ্যতা আনতে সহায়তাকারীদের নানা বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, দাতাদের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শুধু চাকরির দায়িত্ব পালন নয়, বরং সমাজের মানুষের আপনজন হয়ে পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
এছাড়া এলআর সেন্টার, ইম্প্যাক্ট প্লাস ও এলএসবিই গ্রুপের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 



























