আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর সদর উপজেলা-এর বাগহাটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় ১ জন এবং গাঁজা সেবনরত অবস্থায় আরও ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে একজন নিজেকে মাদকের সরবরাহকারী এবং অপর তিনজন নিয়মিত মাদকসেবী বলে স্বীকার করেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর প্রসিকিউশনের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় একজনকে ৬ মাস এবং অপর ৩ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর একটি টিম অংশ নেয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 



























