
কাউখালী প্রতিনিধি: মোঃ হাবিবুর রহমান,
পবিত্র মাহে রমজান উপলক্ষে কাউখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের দায়িত্বে ছিলেন ২নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।
সভাপতির বক্তব্যে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। তিনি জামায়াতে ইসলামীর আদর্শ ও লক্ষ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন এবং সকলকে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 






















