
কালিগঞ্জ ব্যুরো :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ হিসেবে হাসপাতাল ক্যাম্পাসের বাগানের কেমিক্যালমুক্ত পাকা আম রোগী, শিশু ও তাদের স্বজনদের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর তত্ত্বাবধানে এ আয়োজন অনুষ্ঠিত হয়। হাসপাতালের বাগানে উৎপাদিত পাকা আম রোগী ও শিশুদের হাতে তুলে দিলে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। যৌথ সঞ্চালনায় ছিলেন সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ আবদুস সোবহান এবং ইপিআই ইন্সপেক্টর শেখ মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ডা. রুপা রানী পাল, ডা. মো. সাইদুর রহমান, ডা. মো. হাবিবুল্লাহ, ডা. নুসরাত, ডা. সুজায়েত, ডা. মো. সাইফুল ইসলাম সজীব, ডা. রিপনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সেবিকা ও স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতালে আগত রোগী, শিশু ও তাদের স্বজনরা জানান, এ ধরনের আম বিতরণ অনুষ্ঠান এই প্রথম দেখলেন তারা। এমন উদ্যোগ হাসপাতালের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।
ডা. ডালিয়া আক্তার সাথীর নিজস্ব পরিকল্পনা ও উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রোগী ও তাদের স্বজনদের মাঝে পাকা আম বিতরণ করা হলে সবার মুখে হাসি ফুটে ওঠে।
শেখ শরিফুল ইসলাম , কালিগঞ্জ ব্যুরো 
























