দিনাজপুর প্রতিনিধি, মোঃ হারুনুর রশিদ :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে আনোয়ার মোল্লা (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, ফুলবাড়ীতে আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক হয়ে উঠেছে।
Reporter Name 

























