Dhaka ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৭:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২১ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ বিলে বুধবার (২৪ জুন) দুপুর ৩টায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করে নিষ্পত্তি করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের সময় বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা অবৈধ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হয়, ফলে মাছের উৎপাদন হ্রাস পায়। মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, কালিয়াদহ বিল এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ হলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি পাবে এবং কৃষি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

কালিয়াকৈরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার

সময়: ০৭:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ বিলে বুধবার (২৪ জুন) দুপুর ৩টায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করে নিষ্পত্তি করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের সময় বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা অবৈধ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হয়, ফলে মাছের উৎপাদন হ্রাস পায়। মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, কালিয়াদহ বিল এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ হলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি পাবে এবং কৃষি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রামপাল সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত