Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক চট্টগ্রাম নগরীর সিআরবি পুলিশ ফাঁড়ি এলাকা মাদকের স্বর্গরাজ্য,পুলিশকে চাঁদা দিয়ে দৈনিক কোটি টাকার মাদক বাণিজ্য ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর এলপিজির পর অটোগ্যাসের দামও বাড়ল, লিটারপ্রতি ১০ টাকা ৯১ পয়সা সংকটের মধ্যেই আবারও বাড়ল এলপিজির দাম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণের বার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা, যুবককে ২ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • সময়: ১২:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৪ Time View

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে নাঈম আহম্মেদ মুন্না নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রায়েরদিয়া এলাকায় অভিযান পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে স্থানীয় মোস্তফা কামালের ছেলে নাঈম আহম্মেদ মুন্নার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটির নম্বর ১৯৪/২০২৬।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৭২৫৫০২।

অভিযানে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

অভিযান সম্পর্কে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বা ব্যবস্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বিএনপির নির্বাচিত আসনগুলোতে সারের সংকট হয়নি: প্রতিমন্ত্রী শাহে আলম
Tag :
জনপ্রিয় নিউজ

সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক

কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা, যুবককে ২ লাখ টাকা জরিমানা

সময়: ১২:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬