Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছার বাকড়ায় কবিরাজের কুফরী তদবিরের নামে প্রতারণার অভিযোগ : মোয়াজ্জিনের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য ফাঁস

  • Reporter Name
  • সময়: ১০:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৭ Time View

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :


যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামে কবিরাজের কুফরী তদবিরের আড়ালে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি উক্ত গ্রামের মৃত দৌলু মোল্লার ছেলে নূর ইসলাম নুরু। তিনি বংশগতভাবে কবিরাজি পেশার সাথে জড়িত থাকার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্মীয় একটি সম্মানী পদে আসীন থেকে গোপনে এমন অপচিকিৎসা ও কুফরী কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধান ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, কবিরাজ নূর ইসলাম নুরু মূলত পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহে লিপ্ত পরিবারগুলোকে লক্ষ্য বানাতেন। সমস্যা সমাধানের দোহাই দিয়ে তিনি কাপড়ের শাড়ি, ওড়না এবং কাপড় বা মাটির পুতুল ব্যবহার করে বিভিন্ন কুফরী ও তান্ত্রিক কাজ করতেন। ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে, স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিনষ্ট করা, দূরত্ব তৈরি করা কিংবা শারীরিক মেলামেশা বন্ধ করার জন্য তিনি পুতুল বানিয়ে বিছানার নিচে রেখে দেওয়ার নির্দেশনা দিতেন। নূর ইসলাম নিজেও স্বীকার করেছেন যে, তাঁদের পরিবারে বংশপরম্পরায় (বাবা ও দাদার কাছ থেকে) এই কবিরাজি বিদ্যা শেখা হয়েছে এবং কাজের সুবিধার্থে তারা তান্ত্রিক বা কালী সাধনার নানা গোপন অপপদ্ধতি প্রয়োগ করতেন।
দাম্পত্য সম্পর্ক জোড়া লাগানো কিংবা কবিরাজি তদবিরের নামে একাধিক পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার তথ্য মিলেছে। ভুক্তভোগী এক নারী জানান, তাঁর বৈবাহিক জীবন ও সংসার ভেঙে যাওয়ার উপক্রম হলে তিনি নূর ইসলামের কাছে আসেন। এর আগে কেসমত হুজুর নামের অন্য এক তান্ত্রিকের পেছনে টাকা ঢেলে ব্যর্থ হওয়ার পর নূর ইসলাম তাঁর কাছে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ১০,৭০০ টাকা হাতিয়ে নেন। একইভাবে ভুক্তভোগী জাহাঙ্গীর কবির বিপ্লব নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর স্ত্রী আনোয়ারা নুরু কবিরাজের কুফরী তদবিরের খপ্পরে পড়েন। পরবর্তীতে প্রতারক কবিরাজ নূর ইসলাম তদবিরের নানা অজুহাতে তাঁদের কাছ থেকেও বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। তিনি আরও জানান, তাঁর ছেলের মেডিকেলে পড়াশোনার খরচ চালানোসহ পারিবারিক নানামুখী সংকট মেটানোর প্রলোভন ও ভয় দেখিয়ে নূর ইসলাম নুরু কবিরাজ ধাপে ধাপে সর্বমোট ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের মতে, একদিকে তান্ত্রিক বা কুফরী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কেটে অর্থ আত্মসাৎ করা, অন্যদিকে একটি জামে মসজিদে মোয়াজ্জিন হিসেবে আজান দেওয়া এ যেন এক ভয়ংকর দ্বিমুখী প্রতারণা। সরকারের পক্ষ থেকে মোয়াজ্জিনদের জন্য কোনো নির্দিষ্ট অনুদান বা বাজেট বরাদ্দ হলেও তা এখনো পাননি বলে নূর ইসলাম দাবি করলেও, পবিত্র মোয়াজ্জিন পদে থেকে এমন ভণ্ডামি চলায় গ্রামের ধর্মপ্রাণ মানুষেরা তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো এবং স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা চান এই কুফরী চক্রের মূল হোতাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হোক এবং ভুক্তভোগীদের আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করা হোক।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর

ঝিকরগাছার বাকড়ায় কবিরাজের কুফরী তদবিরের নামে প্রতারণার অভিযোগ : মোয়াজ্জিনের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য ফাঁস

সময়: ১০:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :


যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামে কবিরাজের কুফরী তদবিরের আড়ালে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি উক্ত গ্রামের মৃত দৌলু মোল্লার ছেলে নূর ইসলাম নুরু। তিনি বংশগতভাবে কবিরাজি পেশার সাথে জড়িত থাকার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্মীয় একটি সম্মানী পদে আসীন থেকে গোপনে এমন অপচিকিৎসা ও কুফরী কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধান ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, কবিরাজ নূর ইসলাম নুরু মূলত পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহে লিপ্ত পরিবারগুলোকে লক্ষ্য বানাতেন। সমস্যা সমাধানের দোহাই দিয়ে তিনি কাপড়ের শাড়ি, ওড়না এবং কাপড় বা মাটির পুতুল ব্যবহার করে বিভিন্ন কুফরী ও তান্ত্রিক কাজ করতেন। ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে, স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিনষ্ট করা, দূরত্ব তৈরি করা কিংবা শারীরিক মেলামেশা বন্ধ করার জন্য তিনি পুতুল বানিয়ে বিছানার নিচে রেখে দেওয়ার নির্দেশনা দিতেন। নূর ইসলাম নিজেও স্বীকার করেছেন যে, তাঁদের পরিবারে বংশপরম্পরায় (বাবা ও দাদার কাছ থেকে) এই কবিরাজি বিদ্যা শেখা হয়েছে এবং কাজের সুবিধার্থে তারা তান্ত্রিক বা কালী সাধনার নানা গোপন অপপদ্ধতি প্রয়োগ করতেন।
দাম্পত্য সম্পর্ক জোড়া লাগানো কিংবা কবিরাজি তদবিরের নামে একাধিক পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার তথ্য মিলেছে। ভুক্তভোগী এক নারী জানান, তাঁর বৈবাহিক জীবন ও সংসার ভেঙে যাওয়ার উপক্রম হলে তিনি নূর ইসলামের কাছে আসেন। এর আগে কেসমত হুজুর নামের অন্য এক তান্ত্রিকের পেছনে টাকা ঢেলে ব্যর্থ হওয়ার পর নূর ইসলাম তাঁর কাছে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ১০,৭০০ টাকা হাতিয়ে নেন। একইভাবে ভুক্তভোগী জাহাঙ্গীর কবির বিপ্লব নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর স্ত্রী আনোয়ারা নুরু কবিরাজের কুফরী তদবিরের খপ্পরে পড়েন। পরবর্তীতে প্রতারক কবিরাজ নূর ইসলাম তদবিরের নানা অজুহাতে তাঁদের কাছ থেকেও বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। তিনি আরও জানান, তাঁর ছেলের মেডিকেলে পড়াশোনার খরচ চালানোসহ পারিবারিক নানামুখী সংকট মেটানোর প্রলোভন ও ভয় দেখিয়ে নূর ইসলাম নুরু কবিরাজ ধাপে ধাপে সর্বমোট ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের মতে, একদিকে তান্ত্রিক বা কুফরী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কেটে অর্থ আত্মসাৎ করা, অন্যদিকে একটি জামে মসজিদে মোয়াজ্জিন হিসেবে আজান দেওয়া এ যেন এক ভয়ংকর দ্বিমুখী প্রতারণা। সরকারের পক্ষ থেকে মোয়াজ্জিনদের জন্য কোনো নির্দিষ্ট অনুদান বা বাজেট বরাদ্দ হলেও তা এখনো পাননি বলে নূর ইসলাম দাবি করলেও, পবিত্র মোয়াজ্জিন পদে থেকে এমন ভণ্ডামি চলায় গ্রামের ধর্মপ্রাণ মানুষেরা তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো এবং স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা চান এই কুফরী চক্রের মূল হোতাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হোক এবং ভুক্তভোগীদের আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করা হোক।

আরও পড়ুনঃ  শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ্যাওয়ারনেসমূলক পথনাট্য অনুষ্ঠিত