Dhaka ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২২ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার‚

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার এবং পূর্বাচলের প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেয়ার প্রতিবাদে যুবলীগ নেতা এরশাদ গংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পূর্বাচলস্থ জয়নাল চত্ত্বর এলাকায় পাড়াবর্থা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, ডিএমপির পুলিশ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এর ছোট ভাই মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া ওসি মো. গিয়াস উদ্দিনের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাগরী ও পুর্বাচল এলাকায় যুবকদের নেশায় আসক্ত করে যুব সমাজ ও এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে। অন্যদিকে যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফের ছোট ভাই মো. ডালিম ও আরাফাত সরকারকে মাদকাসক্ত বানিয়ে পূর্বাচলের প্লট লিখে নেয়। এবং টাহুরদিয়া সমবায় সমিতির নামে পূর্বাচলের একটি প্লট প্রতারণা করে প্লট লিখে নেয়ার অভিযোগ করেন। এছাড়াও চক্রটি পূর্বাচলে যাদের প্লট রয়েছে তাদের টার্গেট করে মাদকাসক্ত বানায়। তাদের বিরুদ্ধে বহু লোকের প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তাদের ঘোষণা বাস্তবায়নের জন্য ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন স্থাণীয় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া বিভিন্ন প্রকার ষড়যন্ত্র শুরু করেন। তারা মো. শরীফ হোসেনকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হ্যায় করার হীন উদ্দেশ্যে সাংবাদিকদের ভূল তথ্য প্রদান করে মো. শরিফ হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচারে লিপ্ত হন। সংবাদ সম্মেলনে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে নাগরী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রহিম সরকার, সিনিয়র সহ-সভাপতি হান্নান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ খান জয় সহ স্থাণীয় প্রায় দুই শতাধিক জন সাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সময়: ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার‚

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার এবং পূর্বাচলের প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেয়ার প্রতিবাদে যুবলীগ নেতা এরশাদ গংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পূর্বাচলস্থ জয়নাল চত্ত্বর এলাকায় পাড়াবর্থা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, ডিএমপির পুলিশ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এর ছোট ভাই মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া ওসি মো. গিয়াস উদ্দিনের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাগরী ও পুর্বাচল এলাকায় যুবকদের নেশায় আসক্ত করে যুব সমাজ ও এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে। অন্যদিকে যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফের ছোট ভাই মো. ডালিম ও আরাফাত সরকারকে মাদকাসক্ত বানিয়ে পূর্বাচলের প্লট লিখে নেয়। এবং টাহুরদিয়া সমবায় সমিতির নামে পূর্বাচলের একটি প্লট প্রতারণা করে প্লট লিখে নেয়ার অভিযোগ করেন। এছাড়াও চক্রটি পূর্বাচলে যাদের প্লট রয়েছে তাদের টার্গেট করে মাদকাসক্ত বানায়। তাদের বিরুদ্ধে বহু লোকের প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তাদের ঘোষণা বাস্তবায়নের জন্য ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন স্থাণীয় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া বিভিন্ন প্রকার ষড়যন্ত্র শুরু করেন। তারা মো. শরীফ হোসেনকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হ্যায় করার হীন উদ্দেশ্যে সাংবাদিকদের ভূল তথ্য প্রদান করে মো. শরিফ হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচারে লিপ্ত হন। সংবাদ সম্মেলনে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে নাগরী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রহিম সরকার, সিনিয়র সহ-সভাপতি হান্নান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ খান জয় সহ স্থাণীয় প্রায় দুই শতাধিক জন সাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজনীয়তা: ব্যক্তিজীবন, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার আলোকে