Dhaka ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ, সম্মাননা ও সার্টিফিকেট বিতরন ঝিনাইদহে ৭০০ ফুটের সড়কে ৫০০ ফুটই কাদা: দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চরম ভোগান্তিতে এলাকাবাসী নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে  ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • সময়: ০৭:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১০ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় এক শিশু কন্যা (১০)-কে ধর্ষণের অভিযোগে আসাদুল ইসলাম আছাই সরদার (৩৭) নামের এক ব্যাক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে পৌর ১০ নং ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আছাই সরদার পুলিশ হেফাজতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতিত শিশুটিকেও ডাক্তারি পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার সকালের দিকে চর মিলপাড়া এলাকায় বাড়ির পাশে বান্ধবীর সাথে খেলা করছিল শিশুটি। এ সময় আছাই সরদার দুই শিশুকেই ফুসলিয়ে চকলেট খাওয়ানোর কথা বলে পাশের একটি স্কুল ভবনে নিয়ে যান। সেখানে ১০ বছর বয়সী শিশুটিকে একটি কক্ষে আটকে রেখে অন্য শিশুটিকে চলে যেতে বলে সে। শিশুটি দ্রুত বাড়ি ফিরে যেয়ে পরিবার ও প্রতিবেশীদের বিষয়টি জানায়। খবর পেয়ে শিশুটির পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ওই স্কুলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আছাইকে ধরে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছাইকে উদ্ধার করে ও আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

শিশুটির বাবা-মা এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত আছাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার জানান, শিশুর প্রতি নির্যাতনের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানাব, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন হওয়ার পর সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে যে, তাকে ধর্ষণ করা হয়েছে কি-না। আমরা তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
Tag :
জনপ্রিয় নিউজ

ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সময়: ০৭:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় এক শিশু কন্যা (১০)-কে ধর্ষণের অভিযোগে আসাদুল ইসলাম আছাই সরদার (৩৭) নামের এক ব্যাক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে পৌর ১০ নং ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আছাই সরদার পুলিশ হেফাজতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতিত শিশুটিকেও ডাক্তারি পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার সকালের দিকে চর মিলপাড়া এলাকায় বাড়ির পাশে বান্ধবীর সাথে খেলা করছিল শিশুটি। এ সময় আছাই সরদার দুই শিশুকেই ফুসলিয়ে চকলেট খাওয়ানোর কথা বলে পাশের একটি স্কুল ভবনে নিয়ে যান। সেখানে ১০ বছর বয়সী শিশুটিকে একটি কক্ষে আটকে রেখে অন্য শিশুটিকে চলে যেতে বলে সে। শিশুটি দ্রুত বাড়ি ফিরে যেয়ে পরিবার ও প্রতিবেশীদের বিষয়টি জানায়। খবর পেয়ে শিশুটির পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ওই স্কুলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আছাইকে ধরে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছাইকে উদ্ধার করে ও আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

শিশুটির বাবা-মা এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত আছাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার জানান, শিশুর প্রতি নির্যাতনের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানাব, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন হওয়ার পর সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে যে, তাকে ধর্ষণ করা হয়েছে কি-না। আমরা তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুনঃ  প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ