Dhaka ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

  • Reporter Name
  • সময়: ০৯:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৮ Time View

মো.মেহেদী হাসান

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে একজন বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে এই অভিযোগে ১০-১৫ জন ভুক্তভোগী ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে সোহেলকে পিটিয়ে থানায় সোপর্দ করেন। পরে প্রায় ৩০ জন ভুক্তভোগী এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার সোহেলের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ডের বিএনপির সহ সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। সে পূর্ব থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বেও সোহেল বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিল। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সোহেল রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে ভাঙ্গুড়া ত্যাগ করে চলে যায়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সোহেল ভাঙ্গুড়াতে ফিরে আসে।  ভাঙ্গুড়া এসেই সে আবারো চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় সোহেল ভাঙ্গুড়া বাজার, পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া , পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া গ্রামের অর্ধ শতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘর সহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা দেয়ার পরে সাত-আট মাস পেরিয়ে গেলেও কোন সুবিধা পায়নি অধিকাংশ ভুক্তভোগী। ফলে ভুক্তভোগীদের একাংশ সোহেলকে পিটুনি দিয়ে শনিবার রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবারে থানায় লিখিত অভিযোগ দায়ের ৩০ জন ভুক্তভোগী।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, সরকারি চালের কার্ড করে দিবেন বলে ৬ হাজার টাকা নিয়েছেন এক বছর আগে। আজও কার্ড পাইনি। তাই ধরে পুলিশে দিয়েছি। অভিযোগ দিয়েছি।

আরেক ভুক্তভোগী হোটেল কর্মী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে ৭-৮ মাস আগে ৫০ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আজও ঘর পাইনি। তাই থানায় অভিযোগ করেছি।

আরও পড়ুনঃ  মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক

অভিযোগের বিষয়ে সোহেল রানা কোন বক্তব্য দেননি।

তবে তার স্ত্রী শিখা বলেন, আমার স্বামী চিটার সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিছে কেন। এখন তারা মারছে। তাই টাকা পরিশোধ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সোহেল সরকারি বিভিন্ন সুবিধা দেওয়া কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। যেহেতু এসব সুবিধা প্রদানের বিষয় উপজেলা প্রশাসন সম্পর্কিত। তাই তাদেরকে প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহ করে সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো ক্যাপশন: প্রথম ছবিতে ভুক্তভোগীরা অবস্থান নিয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন।
দ্বিতীয় ছবিতে সোহেল রানাকে ধোলাই দিচ্ছে ভুক্তভোগীরা|

Tag :
জনপ্রিয় নিউজ

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

সময়: ০৯:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

মো.মেহেদী হাসান

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে একজন বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে এই অভিযোগে ১০-১৫ জন ভুক্তভোগী ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে সোহেলকে পিটিয়ে থানায় সোপর্দ করেন। পরে প্রায় ৩০ জন ভুক্তভোগী এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার সোহেলের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ডের বিএনপির সহ সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। সে পূর্ব থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বেও সোহেল বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিল। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সোহেল রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে ভাঙ্গুড়া ত্যাগ করে চলে যায়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সোহেল ভাঙ্গুড়াতে ফিরে আসে।  ভাঙ্গুড়া এসেই সে আবারো চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় সোহেল ভাঙ্গুড়া বাজার, পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া , পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া গ্রামের অর্ধ শতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘর সহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা দেয়ার পরে সাত-আট মাস পেরিয়ে গেলেও কোন সুবিধা পায়নি অধিকাংশ ভুক্তভোগী। ফলে ভুক্তভোগীদের একাংশ সোহেলকে পিটুনি দিয়ে শনিবার রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবারে থানায় লিখিত অভিযোগ দায়ের ৩০ জন ভুক্তভোগী।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, সরকারি চালের কার্ড করে দিবেন বলে ৬ হাজার টাকা নিয়েছেন এক বছর আগে। আজও কার্ড পাইনি। তাই ধরে পুলিশে দিয়েছি। অভিযোগ দিয়েছি।

আরেক ভুক্তভোগী হোটেল কর্মী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে ৭-৮ মাস আগে ৫০ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আজও ঘর পাইনি। তাই থানায় অভিযোগ করেছি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪