Dhaka ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা?
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি

  • Reporter Name
  • সময়: ১১:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:

রাসুল (সাঃ) ইসলাম ধর্মের জিম্মাদারি দিয়ে গেছেন তার উম্মতগণের উপর। সেই ধারাবাহিকতায় মুসলমান ধর্মাবলম্বীরা নবীর দেয়া দ্বায়িত্ব পালন, জীবন বিধান সঠিকভাবে পরিচালিত করতেও সেই চেষ্টা অব্যাহত রাখতেই গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী রবিবার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এই বৃহৎ সমাবেশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড়সংলগ্ন রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে মুসল্লিদের সমাগম শুরু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন।

শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। আয়োজকরা জানান, ইজতেমার তিন দিনে ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন। এতে দ্বীনি আলোচনা, ইসলামের দাওয়াত ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছেন। দেশি-বিদেশি জামাতের অংশগ্রহণে এবারের ইজতেমায় আন্তর্জাতিক পরিমণ্ডলেরও উপস্থিতি রয়েছে।

ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথী আহসান হাবীব চিনু ও রুবেল মন্ডল জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত স্বেচ্ছাসেবীদের পাহারার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠ প্রস্তুত, প্যান্ডেল নির্মাণ, অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে জেনারেটর।

আরও পড়ুনঃ  দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি

জানা গেছে, গাইবান্ধা জেলার সাতটি উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা ইজতেমায় যোগ দেবেন। বিপুলসংখ্যক মানুষের সমাগম বিবেচনায় রেখে মাঠের ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল এবং গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, দেশি-বিদেশি জামাতের অংশগ্রহণ এবং ব্যাপক মুসল্লি সমাগমের মধ্য দিয়ে গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি

সময়: ১১:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:

রাসুল (সাঃ) ইসলাম ধর্মের জিম্মাদারি দিয়ে গেছেন তার উম্মতগণের উপর। সেই ধারাবাহিকতায় মুসলমান ধর্মাবলম্বীরা নবীর দেয়া দ্বায়িত্ব পালন, জীবন বিধান সঠিকভাবে পরিচালিত করতেও সেই চেষ্টা অব্যাহত রাখতেই গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী রবিবার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এই বৃহৎ সমাবেশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড়সংলগ্ন রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে মুসল্লিদের সমাগম শুরু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন।

শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। আয়োজকরা জানান, ইজতেমার তিন দিনে ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন। এতে দ্বীনি আলোচনা, ইসলামের দাওয়াত ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছেন। দেশি-বিদেশি জামাতের অংশগ্রহণে এবারের ইজতেমায় আন্তর্জাতিক পরিমণ্ডলেরও উপস্থিতি রয়েছে।

ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথী আহসান হাবীব চিনু ও রুবেল মন্ডল জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত স্বেচ্ছাসেবীদের পাহারার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠ প্রস্তুত, প্যান্ডেল নির্মাণ, অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে জেনারেটর।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক