Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাইবান্ধায় ৮ বছরের স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, প্রতিকার চেয়ে বাবার আবেদন

  • Reporter Name
  • সময়: ০৬:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৮ Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় ৮ বছরের এক স্কুলছাত্রীকে শ্রেণিকক্ষে কাঠের স্কেল দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। পরবর্তীতে ওই ছাত্রীকে আবারও মারধর এবং তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন শিশুটির বাবা। ঘটনার প্রতিকার চেয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোদ্দ মালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মোছা. রুকসানা আক্তার। গত ৩০ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে বাংলা ক্লাস চলাকালে সহকারী শিক্ষিকা মোছা. মাহবুব আরা বেগম কাঠের স্কেল দিয়ে রুকসানাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তার বাবা মো. রোকন মিয়া। এতে শিশুটির ডান হাতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়। অভিযোগে বলা হয়েছে, গত ৪ অক্টোবর সকালে রুকসানার মা ফরিদা বেগম বিদ্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে কথা বললে ওই শিক্ষিকা ক্ষিপ্ত হন। একই দিন দুপুরে শিক্ষিকা মাহবুব আরা বেগম ও তার স্বামী মো. আবুল কালাম আজাদ শিশুটির বাড়িতে গিয়ে রোকন মিয়া ও তার স্ত্রীকে গালিগালাজ করেন এবং রুকসানা বিদ্যালয়ে গেলে তাকে পুনরায় মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৫ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে ক্লাস চলাকালে মাহবুব আরা বেগম রুকসানাকে পুনরায় মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। পরে বাড়িতে ফিরে বিষয়টি বাবা-মাকে জানালে তারা শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

শিক্ষার্থীর বাবা মো. রোকন মিয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত, তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

গাইবান্ধায় ৮ বছরের স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, প্রতিকার চেয়ে বাবার আবেদন

সময়: ০৬:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় ৮ বছরের এক স্কুলছাত্রীকে শ্রেণিকক্ষে কাঠের স্কেল দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। পরবর্তীতে ওই ছাত্রীকে আবারও মারধর এবং তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন শিশুটির বাবা। ঘটনার প্রতিকার চেয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোদ্দ মালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মোছা. রুকসানা আক্তার। গত ৩০ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে বাংলা ক্লাস চলাকালে সহকারী শিক্ষিকা মোছা. মাহবুব আরা বেগম কাঠের স্কেল দিয়ে রুকসানাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তার বাবা মো. রোকন মিয়া। এতে শিশুটির ডান হাতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়। অভিযোগে বলা হয়েছে, গত ৪ অক্টোবর সকালে রুকসানার মা ফরিদা বেগম বিদ্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে কথা বললে ওই শিক্ষিকা ক্ষিপ্ত হন। একই দিন দুপুরে শিক্ষিকা মাহবুব আরা বেগম ও তার স্বামী মো. আবুল কালাম আজাদ শিশুটির বাড়িতে গিয়ে রোকন মিয়া ও তার স্ত্রীকে গালিগালাজ করেন এবং রুকসানা বিদ্যালয়ে গেলে তাকে পুনরায় মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৫ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে ক্লাস চলাকালে মাহবুব আরা বেগম রুকসানাকে পুনরায় মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। পরে বাড়িতে ফিরে বিষয়টি বাবা-মাকে জানালে তারা শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

শিক্ষার্থীর বাবা মো. রোকন মিয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত, তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন