Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • সময়: ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। শুক্রবার (৯ অক্টোবর) নগরীর বাসার রোড এলাকার তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে তিন সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে স্কুল মাঠের আশপাশে জমে থাকা পানি নিষ্কাশন ও আগাছা পরিষ্কার করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধ এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতারা।

নেতাকর্মীরা বলেন, বসতবাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হিসেবে কাজ করে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, “আমাদের সুন্দর শহর রাজশাহীকে আমরা সব সময় সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চাই। নগরীর কোথাও যেন মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত পথে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই চলবে না, বাস্তবেও মাঠপর্যায়ে কাজ করতে হবে। রাজশাহীর প্রতিটি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”

মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, “আমাদের এ উদ্যোগ এক দিনের জন্য নয়। নগরবাসীর উদ্দেশে আমরা বলতে চাই—আপনাদের বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানান। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের খবর দিলে আমরা গিয়ে পরিষ্কার করে দেব।” তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এবং বোয়ালিয়া পূর্ব থানা এলাকার ছয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া যুবদল নেতা নয়ন, রিপন ও সুইট; বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং ছাত্রদল নেতা হামজা, তোফা, ইফাদ, রিয়ান ও দুর্জয়সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

সময়: ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। শুক্রবার (৯ অক্টোবর) নগরীর বাসার রোড এলাকার তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে তিন সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে স্কুল মাঠের আশপাশে জমে থাকা পানি নিষ্কাশন ও আগাছা পরিষ্কার করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধ এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতারা।

নেতাকর্মীরা বলেন, বসতবাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হিসেবে কাজ করে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, “আমাদের সুন্দর শহর রাজশাহীকে আমরা সব সময় সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চাই। নগরীর কোথাও যেন মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত পথে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই চলবে না, বাস্তবেও মাঠপর্যায়ে কাজ করতে হবে। রাজশাহীর প্রতিটি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”

মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, “আমাদের এ উদ্যোগ এক দিনের জন্য নয়। নগরবাসীর উদ্দেশে আমরা বলতে চাই—আপনাদের বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানান। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের খবর দিলে আমরা গিয়ে পরিষ্কার করে দেব।” তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত