Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

  • Reporter Name
  • সময়: ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। এ সময় সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৩ জন, নারী দল থেকে ১৯ জন এবং যুবদল থেকে ৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকার, এ্যাডভোকেসি, জেন্ডার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন, সমতা ও ন্যায়সংগত পরিবেশ তৈরিতে এ্যাডভোকেসির ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

আলোচনা ও প্রশিক্ষণ শেষে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ শেষে সুশান্ত সরদার বলেন, “এটি একটি সময়োপযোগী প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণ পেয়ে আমরা আমাদের নিজেদের এবং এলাকার অনেক উন্নয়ন করতে পারব।”

অংশগ্রহণকারী বিথীকা রানী বলেন, “আমাদের এলাকায় একটি জলাবদ্ধতা সমস্যা আছে। আমি এই প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে উক্ত সমস্যাটি নিয়ে এ্যাডভোকেসি করব।”

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সময়: ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। এ সময় সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৩ জন, নারী দল থেকে ১৯ জন এবং যুবদল থেকে ৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকার, এ্যাডভোকেসি, জেন্ডার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন, সমতা ও ন্যায়সংগত পরিবেশ তৈরিতে এ্যাডভোকেসির ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

আলোচনা ও প্রশিক্ষণ শেষে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ শেষে সুশান্ত সরদার বলেন, “এটি একটি সময়োপযোগী প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণ পেয়ে আমরা আমাদের নিজেদের এবং এলাকার অনেক উন্নয়ন করতে পারব।”

অংশগ্রহণকারী বিথীকা রানী বলেন, “আমাদের এলাকায় একটি জলাবদ্ধতা সমস্যা আছে। আমি এই প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে উক্ত সমস্যাটি নিয়ে এ্যাডভোকেসি করব।”

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে কৃষক নজরুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি