Dhaka ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যশোরে প্রেসিডেন্ট প্যারেডে অংশ নিয়ে কুষ্টিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পানছড়িতে এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন ফুটপাতে কম দামে বিক্রি হচ্ছে শীতের কাপড় বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

বিশেষ প্রতিনিধি:
মোঃ ফজলুল কবির গামা


ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০.৫ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, ঝিনাইদহ ক্যাম্প।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ৯ নম্বর পোড়াহাটি এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন পোড়াহাটি এলাকার মোঃ সাহেব হোসেনের ছেলে। অভিযানকালে তাঁর বসতঘরের খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২
Tag :
জনপ্রিয় নিউজ

যশোরে প্রেসিডেন্ট প্যারেডে অংশ নিয়ে কুষ্টিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সময়: ১১:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:
মোঃ ফজলুল কবির গামা


ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০.৫ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, ঝিনাইদহ ক্যাম্প।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ৯ নম্বর পোড়াহাটি এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন পোড়াহাটি এলাকার মোঃ সাহেব হোসেনের ছেলে। অভিযানকালে তাঁর বসতঘরের খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে