
মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না (১৯) ও মিলন (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের রায়মহল রায় মহল থেকে ঐইতিবাহী লাহিড়ী বাজারে আসার পথিমধ্যে হাঁড়ি পুকুর একরামুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত মুন্না রায়মহল গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মিলন একই এলাকার মফিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক মোটরসাইকেলে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় আবু, প্রদীপ, শাহজাহান ও আরিফসহ কয়েকজন তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা শাহজাহান জানান, মুন্না ও মিলন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিজেরাই পড়ে গিয়ে আহত হন।
এদিকে রায়মহল গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার আহম্মেদ অনিক জানায়, তারা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে দেখেছে।
এবিয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তুষার চন্দ্র সিংহ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় মুন্না ও মিলনকে হাসপাতালে আনা হয়। মুন্নার মাথায় আঘাত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ব্যথানাশক ও গ্যাসের ইনজেকশন দেওয়া হয়। পরে তার অভিভাবকের অনুরোধে তাকে, ঠাকুরগাঁও সদর আধুনিক হসপিটালে রেফার্ড করা হয়। তবে চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাকে রেফার্ড করার প্রয়োজন ছিল না। অপর আহত মিলনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
Reporter Name 





















