Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

  • Reporter Name
  • সময়: ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান আসকারী, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মাহফুজ রানা এবং উচ্চমান সহকারী মো. রুস্তম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ফুটপাত ব্যবহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য চালক, যাত্রী, পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের সচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জয়নগর পাওয়ার গ্রিডের গেটে আনসার সদস্যদের সামনে হাজিরা দিচ্ছেন শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, নানা প্রশ্ন
Tag :
জনপ্রিয় নিউজ

নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

সময়: ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান আসকারী, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মাহফুজ রানা এবং উচ্চমান সহকারী মো. রুস্তম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ফুটপাত ব্যবহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য চালক, যাত্রী, পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের সচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা