
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ২১ দিন মেয়াদি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম শরীফ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন হাজী কাউসার।
শুক্রবার বিকেলে নবীনগর সালাম রোড
নিবারন মার্কেটের দ্বিতীয় তলায় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক সভার মাধ্যমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুল। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২১ দিন মেয়াদি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী ২১ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যেই এ অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— চাঁন বাদশা, শ্যামল বর্মন শিমুল, সাবিনা ইয়াসমিন পুতুল, এ. কে. আমির হোসেন, মোঃ হেদায়েতুল্লাহ, মাসুম মির্জা, রুবেল ভূঁইয়া, দেলোয়ার হোসেন, আবু হাসান আপন, শেখ মিহাদ, শাহরিয়ার লেলিন, সালমান জমাদ্দার, হযরত আলী, মাজারুল ইসলাম বাদল, জাহাঙ্গীর আলম জামাল পাশা, আলামিন, সোহেল, তরিকুল ইসলাম (অনিক), রুমেন সরকার, নাজিম সাফি, খলিল মিঞা, দ্বীন ইসলাম, শংকর সূত্রধর, আতিকুল ইসলাম ও টিপু সুলতান আজাহার।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবীনগরের সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নে নবগঠিত আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।
Reporter Name 





















