Dhaka ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • সময়: ১০:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ Time View

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডিমলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আহসান মুর্তজা লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক মোঃ নুর বকস বাবলু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার ব্যানবেইস মোঃ শাহানুর আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা মোছাঃ সেতারা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোঃ মুনতাসির বিল্লাহ প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার চারটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো—ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দোলাপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা কামিল মাদ্রাসা এবং ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসা।

প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ (মাদ্রাসা পর্যায়)-এর বিতর্কের বিষয় ছিল ‘নৈতিকতার অভাবই দুর্নীতির মূল কারণ’ এবং গ্রুপ ‘খ’ (স্কুল পর্যায়)-এর বিষয় ছিল ‘তারুণ্যের শক্তিই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’।

আরও পড়ুনঃ  মধ্যনগরে সরকারি জায়গায় নির্মাণাধীন ৬ স্থাপনা উচ্ছেদ

প্রধান অতিথির বক্তব্যে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা স্বচ্ছ ও জবাবদিহিতার আওতার মধ্যে থাকি, তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। জীবনে সাময়িক অর্জনের জন্য কখনো শর্টকাট বা অসদুপায় অবলম্বন করা যাবে না। সততা ছাড়া দীর্ঘমেয়াদে কর্মক্ষেত্রে বা বাস্তব জীবনে সফল হওয়া অসম্ভব।”

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) জীবনে শত ঘাত-প্রতিঘাত ও অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হলেও কখনো মিথ্যার আশ্রয় নেননি। তাঁর সেই আদর্শ অনুসরণ করেই আমাদের সমাজ ও ব্যক্তিজীবনে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তরুণ প্রজন্মকে এখন থেকেই সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

চূড়ান্ত পর্বে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক জমজমাট ও যুক্তি-তর্কপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে পক্ষে অবস্থান নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে ডিমলা কামিল মাদ্রাসা।

পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারইয়াম ইসলাম।

অনুষ্ঠান শেষে বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সময়: ১০:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডিমলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আহসান মুর্তজা লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক মোঃ নুর বকস বাবলু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার ব্যানবেইস মোঃ শাহানুর আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা মোছাঃ সেতারা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোঃ মুনতাসির বিল্লাহ প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার চারটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো—ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দোলাপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা কামিল মাদ্রাসা এবং ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসা।

প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ (মাদ্রাসা পর্যায়)-এর বিতর্কের বিষয় ছিল ‘নৈতিকতার অভাবই দুর্নীতির মূল কারণ’ এবং গ্রুপ ‘খ’ (স্কুল পর্যায়)-এর বিষয় ছিল ‘তারুণ্যের শক্তিই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’।

আরও পড়ুনঃ  রাগদৈল বর্ণমালা আইডিয়াল একাডেমীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান