Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা, ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান কুড়িগ্রামে এনসিপির চেয়ারম্যান ও মেয়র প্রার্থী: কার কী যোগ্যতা ও পরিকল্পনা কী? “অহংকার” প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর কালীগঞ্জের মথুরেসপুরের পল্লীতে সন্ধায় বসত বাড়িতে ঢুকে ডাকাতি পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট, রক্ষক যখন ভক্ষক: কালিগঞ্জে সরকারি জমি বেহাত করে কোটিপতি বসন্তপুর তহশিলদার ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের আহম্মদ ও আয়নাল গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর

  • Reporter Name
  • সময়: ১১:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২২ Time View

 

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার


নাশকতার মামলায় কারাবন্দি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার জামালপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড়া ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিকুর।

আশিকুরের বাবা চিক্কু মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি নাশকতার মামলায় আশিকুর রহমানকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসনের অনুমতি ও আইনি প্রক্রিয়া শেষে নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নেন আশিকুর। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে আশিকুর রহমান বাবার জানাজায় অংশ নেন।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা, ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর

সময়: ১১:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

 

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার


নাশকতার মামলায় কারাবন্দি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার জামালপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড়া ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিকুর।

আশিকুরের বাবা চিক্কু মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি নাশকতার মামলায় আশিকুর রহমানকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসনের অনুমতি ও আইনি প্রক্রিয়া শেষে নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নেন আশিকুর। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে আশিকুর রহমান বাবার জানাজায় অংশ নেন।

আরও পড়ুনঃ  বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত