Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট, রক্ষক যখন ভক্ষক: কালিগঞ্জে সরকারি জমি বেহাত করে কোটিপতি বসন্তপুর তহশিলদার

ছবিঃসাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর ভূমি অফিসের তশিলদার নুরুল ইসলামের ফাইল ছবি।

কালিগঞ্জ ব্যুরোঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে ঘুষের বিনিময়ে একাধিক বহুতল ভবন নির্মাণের সুযোগ; স্ত্রী ও নিজের নামে সম্পদের পাহাড়
চাকরিচ্যুতি ও অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবিতে ফুঁসছে সচেতন নাগরিক সমাজ। সাম্প্রতিক নজিমগঞ্জ বাজারের ১৭ বছর পর নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন যখন ব্যস্ত সময় পার করছে এবং সহকারি কমিশনার ভূমি এসি ল্যান্ডের বদলিজনিত কারণে পদ শূন্য থাকায় সেই সুযোগকে কাজে লেগিয়ে উক্ত নুরুল ইসলামের একাধিক টিনশেঠের ঘরগুলোকে নদীর তীর পর্যন্ত এসটেনশন করে বহু তলা ভ্রমণ নির্মাণের কাজ অব্যাহত রেখেছে একটি কুচক্রী মহল। রাস্তার সাইটে পেরি ফেরি স্থাপনায় এবং নদীর সাইডে
সরকারি সম্পত্তি রক্ষার পবিত্র আমানত যাঁর হাতে ন্যস্ত, তাঁরই প্রত্যক্ষ মদদে দিনের আলোয় লুটপাট হচ্ছে রাষ্ট্রের মূল্যবান খাস জমি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) নুরুল ইসলামের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ও গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের সরকারি জমি দখল করে একাধিক পাকা ভবন নির্মাণের সুযোগ করে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, দুর্নীতির এই কালো টাকায় নিজের ও স্ত্রীর নামে গড়ে তুলেছেন কয়েক কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিশাল পাহাড়। একজন ইউনিয়ন পর্যায়ের ভূমি কর্মকর্তার এমন আকাশচুম্বী বিত্তবৈভব ও বেপরোয়া দুর্নীতিতে পুরো উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট
এলাকাবাসী ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন তহশিলদার নুরুল ইসলাম। সাম্প্রতিক সময়ে নাজিমগঞ্জ বাজারের অত্যন্ত মূল্যবান সরকারি খাস জমি দখল করে একটি প্রভাবশালী চক্র একাধিক পাকা ও বহুতল ভবন নির্মাণ শুরু করে। নিয়ম অনুযায়ী সরকারি জমি রক্ষায় তাৎক্ষণিক উচ্ছেদ ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তহশিলদার নুরুল ইসলাম রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করেন। উক্ত ঘটনায় নুরুল হকের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করার পরেও কোন রেসপন্স না পেয়ে তদনিন্তন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খানকে দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক অবহিত করলে তিনি তাৎক্ষণিক নুরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠাযন।রীতিমতো তিনি লোক দেখানো একটা নোটিশ ও জারি করেন। দুর্ভাগ্যের বিষয় নোটিশ দেওয়ার পরেও অবৈধ স্থাপনার নির্মাণ ও একের পর এক দুইটি ছাদের কাজের গতি বেড়ে যায়। কিছুদিনের মধ্যে বদলিজনিত কারণে সহকারি কমিশনার ভূমি মাইনুল ইসলাম খান বদলি হয়ে গেলে উপায়ান্তর না পেয়ে সাংবাদিক উপজেলা ইউএনও কে জানান।তারপরও রাস্তার ধারে সরকারি জায়গায় সে সকল অবৈধ স্থাপনার ছাদের কাজ বন্ধ হয় নাই। সে সকল ভবনের কর্তৃপক্ষ বুক ফুলিয়ে দাপটে চলতে থাকে লোক সমাজে। স্থানীয়দের অভিযোগ, দখলদারদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উৎকোচ (ঘুষ) হাতিয়ে নিয়ে তিনি নিজেই এই অবৈধ স্থাপনা নির্মাণে সবুজ সংকেত দিয়েছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতারাতি গড়ে ওঠা এসব ভবনের কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ ও সরকারি স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।অন্যদিকে একই বাজারে যারা টিনশেডের কাজ করতে গিয়েও ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল খাটতে হয়েছে। কোন কোন ঘর মালিক কাজ করা অবস্থায় দুইটা মামলা খেয়ে ৯ বছর কেউ ১১ বছর আদালতে চত্বরে তাদের ঘুরে বেড়াতে হয়েছে মামলা নিয়ে।একই বাজারে পেরি ফেরি সম্পত্তির জায়গায় এরকম বৈষম্য।কেউ খাবে জেল জরিমানা মামলা কেউ আবার জামাই আদরে বহুতলা ভবন গড়বে।বাংলার জনগণ বৈষম্যের স্বীকারের শিকল ভেঙ্গে উঠতে না উঠতে উপজেলা প্রশাসনের প্রাণকেন্দ্রে নাজিমগঞ্জ বাজারে সেই একই বৈষম্যের দৃশ্য দেখতে হচ্ছে উপজেলার সচেতন মহলের। আলাদিনের চেরাগ ও কোটি টাকার সম্পদের পাহাড়
একজন উপসহকারী ভূমি কর্মকর্তার মাসিক বেতন-ভাতা কত, তা সবারই জানা। অথচ নুরুল ইসলামের জীবনযাপন ও সম্পদের বিবরণ হার মানায় যেকোনো শীর্ষ ব্যবসায়ীকেও। স্থানীয়দের অনুসন্ধান ও এলাকাবাসীর তথ্যমতে, চাকরিজীবনে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থে তিনি নিজের এবং স্ত্রীর নামে বিপুল পরিমাণ জমি, বাড়ি ও ব্যাংক-ব্যালেন্স গড়ে তুলেছেন। যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। সাধারণ মানুষের প্রশ্ন, বৈধ আয়ে একজন তহশিলদারের পক্ষে কীভাবে এত অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব?
সরকারি জমি আত্মসাতের এই ঘটনায় চরম ক্ষুব্ধ কালিগঞ্জের সচেতন নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাধারণ মানুষ। ভুক্তভোগী এলাকাবাসীর ভাষ্য, সাধারণ মানুষ সামান্য নামজারি বা খাজনা দিতে গেলে নানা অজুহাতে হয়রানির শিকার হন, অথচ টাকার বিনিময়ে সরকারি জমিই বিক্রি করে দেওয়া হচ্ছে। সচেতন মহল মনে করছেন, নুরুল ইসলামের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
চাকরিচ্যুতি ও সম্পদ বাজেয়াপ্তের দাবি
অবিলম্বে এই দুর্নীতির বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে জোর দাবি তোলা হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘুষখোর ও দুর্নীতিবাজ উপসহকারী ভূমি কর্মকর্তা নুরুল ইসলামকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাঁর ও তাঁর স্ত্রীর নামে থাকা সকল অবৈধ সম্পদের হিসাব খতিয়ে দেখে সেগুলো বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী ভূমি কর্মকর্তা নুরুল ইসলামের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

তবে কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ঐতিহ্য ধরে রাখার স্বার্থে রাস্তার ধারে বহুতলা ভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট, রক্ষক যখন ভক্ষক: কালিগঞ্জে সরকারি জমি বেহাত করে কোটিপতি বসন্তপুর তহশিলদার

সময়: ১১:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬