Dhaka ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে

  • Reporter Name
  • সময়: ১০:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০ Time View

লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

​প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জেলাজুড়ে চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ, নতুন রূপে সাজানো হচ্ছে পুরো শহর। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রিয় নেতাকে স্বাগত জানানোর পাশাপাশি জেলার দীর্ঘদিনের অবহেলিত ও উন্নয়নের নানা দাবিদাওয়া তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

​এদিকে, মূল অনুষ্ঠানস্থল লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ। দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন। দিনের কর্মসূচির শুরুতে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত ‘১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায়’ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।

​এরপর বেলা ১১টা ৩০ মিনিটে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন তিনি। মধ্যাহ্নবিরতি ও বিশ্রামের জন্য তিনি লালমনিরহাট সার্কিট হাউজে অবস্থান করবেন।

​বিকেল ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক মূল অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান লালমনিরহাট জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে

সময়: ১০:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬