Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • সময়: ০৯:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৬ Time View

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একা নয়, দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুতে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, ১৯৭১ সালে সম্মিলিত লড়াইয়ের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। একইভাবে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব অর্জন সম্ভব হলে দেশের অন্যান্য সমস্যার সমাধানেও প্রত্যেকে সামান্য করে অবদান রাখতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী মানুষের অসুস্থতা ও মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারানোর কষ্ট যাঁরা অনুভব করেছেন, তাঁরাই এই শোকের গভীরতা সবচেয়ে ভালো বোঝেন। সবাই মিলে উদ্যোগ নিলে অনেক পরিবারকে এমন বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

শিক্ষার্থীদের সম্মিলিত শক্তির কথা উল্লেখ করে তিনি জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের মতো বিভিন্ন সংগঠনে সদস্যসংখ্যা প্রায় ৪০ লাখ। গত প্রায় এক মাস ধরে এসব সংগঠন ও শিক্ষার্থীরা প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবর্জনা ও ময়লা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট কিংবা বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। ময়লা জমে পানি আটকে থাকলেও সেখানে মশার প্রজনন ঘটতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

আরও পড়ুনঃ  দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, টিকা আবিষ্কৃত হলেও বিভিন্ন পরীক্ষায় এর কার্যকারিতার সীমাবদ্ধতা দেখা গেছে। তাঁর মতে, ডেঙ্গু প্রতিরোধে অন্যতম কার্যকর পদক্ষেপ হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার রাখা।

এ জন্য প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানান তিনি। ঘরের ভেতর, বাড়ির আশপাশ এবং চলাচলের পথে যেসব স্থানে মশা জন্ম নিতে পারে, সেগুলো পরিষ্কার রাখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে পারে। দেশের সমস্যার সমাধান মানে প্রত্যেক নাগরিকের সমস্যার সমাধান—এ কথা উল্লেখ করে তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

বার্তার শেষে দেশবাসীর সুস্থতা ও ভালো থাকার কামনা করেন প্রধানমন্ত্রী।

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সময়: ০৯:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬