Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছিনতাইকারীর কবলে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য বাবলু বড়ুয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে আল-হাইআতুল উলয়ার চা-চক্র ও মতবিনিময় সভা নতুন ছয় মুখে সম্প্রসারিত মন্ত্রিসভা, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল চট্টগ্রামে রিকশার আরোহীকে ছিনতাই, ১২ হাজার টাকাসহ মানিব্যাগ গায়েব দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে—ইউএনও এটিএম কামরুল ইসলাম নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা

  • Reporter Name
  • সময়: ০৮:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও অগ্রগতির স্বার্থে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চিরতরে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে আগামী রবিবার (২৩ আগস্ট) আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উদ্যোগে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় রাত ১১টা এবং নিউইয়র্ক সময় দুপুর ১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা ও সদস্য সচিব এমএ রউফ সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সভায় দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সমঝোতার পরিবেশ সৃষ্টি এবং জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা হবে।

আয়োজকদের মতে, হানাহানি ও বিভাজনের রাজনীতি পরিহার করে সমঝোতা ও সহনশীলতার ভিত্তিতে জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এর মাধ্যমে একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব।

তারা বলেন, প্রতিহিংসামূলক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিভাজন বাড়ার ফলে সামাজিক ঐক্য ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়।

রাজনৈতিক সহনশীলতার অভাব গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করে এবং সংঘাত ও সহিংসতার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয় বলে মন্তব্য করেন তারা।

সভায় এসব সমস্যা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের পরিবেশ সৃষ্টি এবং ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হবে।

অ্যাডভোকেট এএনএম ঈসা ও এমএ রউফ বলেন, “দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীলতা, সংলাপ ও জনস্বার্থভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।”

আরও পড়ুনঃ  ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের প্রয়াণ
Tag :
জনপ্রিয় নিউজ

ছিনতাইকারীর কবলে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য বাবলু বড়ুয়া

দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা

সময়: ০৮:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬