হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ
যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরী। গত রোববার (১১ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত সংগঠনের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বাপসনিউজ ও আইবিএননিউজের।
সভায় সংগঠনটির সভাপতি কাজী আজিজুল হক খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর স্মরণে শোকসভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়। উল্লেখ্য, গত শনিবার (৩ অক্টোবর ২০২৬) তিনি মৃত্যুবরণ করেন।
এ ছাড়া সভায় অতি শিগগিরই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক তৌফিকুল রিওন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বাপসনিউজকে এসব তথ্য জানিয়েছেন।
Reporter Name 



























