Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ১২:২৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাঝেরগাঁও জামে মসজিদের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে সাবেক ক্যাশিয়ার আব্দুল জলিলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(২৪ এপ্রিল) জুম্মা নামাজের পর মাঝেরগাঁও মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ক্যাশিয়ারের দায়িত্বে থাকা আব্দুল জলিল পরিকল্পিতভাবে মসজিদের অর্থ আত্মসাৎ করেছেন। গত ১০ মার্চ দায়িত্ব ছাড়লেও তিনি এখনো পর্যন্ত কোনো হিসাব-নিকাশ বা অর্থ বুঝিয়ে দেননি।

তারা আরও বলেন, বারবার টাকা ফেরত চাইলে তিনি তা অস্বীকার করে উল্টো গ্রামবাসীকে মামলা ও হামলার ভয় দেখাচ্ছেন। এমনকি আত্মসাতের অভিযোগ থেকে বাঁচতেই নিরীহ ১৮ জন গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বলেও দাবি করেন বক্তারা।

অভিযোগ উঠেছে, আব্দুল জলিল নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছেন এবং মসজিদের জমি দখলের অপচেষ্টাও চালাচ্ছেন। তার আচরণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

গ্রামবাসীর দাবি, দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে মসজিদের আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে হবে এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন এবং শতাধিক মানুষ এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন

সময়: ১২:২৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাঝেরগাঁও জামে মসজিদের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে সাবেক ক্যাশিয়ার আব্দুল জলিলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(২৪ এপ্রিল) জুম্মা নামাজের পর মাঝেরগাঁও মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ক্যাশিয়ারের দায়িত্বে থাকা আব্দুল জলিল পরিকল্পিতভাবে মসজিদের অর্থ আত্মসাৎ করেছেন। গত ১০ মার্চ দায়িত্ব ছাড়লেও তিনি এখনো পর্যন্ত কোনো হিসাব-নিকাশ বা অর্থ বুঝিয়ে দেননি।

তারা আরও বলেন, বারবার টাকা ফেরত চাইলে তিনি তা অস্বীকার করে উল্টো গ্রামবাসীকে মামলা ও হামলার ভয় দেখাচ্ছেন। এমনকি আত্মসাতের অভিযোগ থেকে বাঁচতেই নিরীহ ১৮ জন গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বলেও দাবি করেন বক্তারা।

অভিযোগ উঠেছে, আব্দুল জলিল নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছেন এবং মসজিদের জমি দখলের অপচেষ্টাও চালাচ্ছেন। তার আচরণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

গ্রামবাসীর দাবি, দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে মসজিদের আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে হবে এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন এবং শতাধিক মানুষ এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী