Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধামইরহাটে প্রতিহিংসার বলি ৯টি আমগাছ: গ্রাম আদালতে বিচারের দাবি

  • Reporter Name
  • সময়: ০১:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৬৩ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি আমবাগানের ৯টি ফলদ আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামে গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক মো. মোয়াজ্জেম হোসেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, নেউটা গ্রামে মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন আমবাগানের ৯টি বড় আমগাছ কেট ফেলে রাখা হয়েছে। শুধু গাছই নয়, বাগানের নিরাপত্তায় থাকা তারের বেড়া এবং সিমেন্টের খুঁটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ অভিযুক্ত ব্যক্তিদের অশোভন আচরণ ও সামাজিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড নিয়ে গ্রামে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকের জেরে ক্ষিপ্ত হয়ে একই রাতে পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।বাগান মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি কোনো ঝগড়া-বিবাদে জড়াতে চাই না। গাছগুলো তিলে তিলে বড় করেছিলাম। যেভাবে আমার বাগান তছনছ করা হয়েছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ন্যায়বিচারের আশায় গ্রাম আদালতের শরণাপন্ন হয়েছি।”

এ বিষয়ে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. উজ্জ্বল হোসেন জানান, ভুক্তভোগীকে ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  'লা পুলগা' থেকে 'দ্য গোট'
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

ধামইরহাটে প্রতিহিংসার বলি ৯টি আমগাছ: গ্রাম আদালতে বিচারের দাবি

সময়: ০১:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি আমবাগানের ৯টি ফলদ আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামে গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক মো. মোয়াজ্জেম হোসেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, নেউটা গ্রামে মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন আমবাগানের ৯টি বড় আমগাছ কেট ফেলে রাখা হয়েছে। শুধু গাছই নয়, বাগানের নিরাপত্তায় থাকা তারের বেড়া এবং সিমেন্টের খুঁটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ অভিযুক্ত ব্যক্তিদের অশোভন আচরণ ও সামাজিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড নিয়ে গ্রামে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকের জেরে ক্ষিপ্ত হয়ে একই রাতে পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।বাগান মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি কোনো ঝগড়া-বিবাদে জড়াতে চাই না। গাছগুলো তিলে তিলে বড় করেছিলাম। যেভাবে আমার বাগান তছনছ করা হয়েছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ন্যায়বিচারের আশায় গ্রাম আদালতের শরণাপন্ন হয়েছি।”

এ বিষয়ে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. উজ্জ্বল হোসেন জানান, ভুক্তভোগীকে ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাড়ির লোকজনকে ঘুম পাড়িয়ে টাকাসহ স্বর্ণালংকার লুট