Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, পুলিশের তদন্ত

  • Reporter Name
  • সময়: ০৭:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩৩ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বুড়ী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত শতবর্ষী নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে পূজায় বাধা, গালাগালি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে শ্মশান এলাকায় মাদক সেবনের অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে অভিযোগের বিষয়ে পুলিশ বলছে, ভয়ভীতি দেখিয়ে পূজা বন্ধ করার মতো কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শ্মশান এলাকায় মাদকসেবনের প্রতিবাদ করায় কয়েকজন যুবক পূজারি ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় একজন সংবাদকর্মী ও বাউল সাধক রুহেল সরকার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাঁকে নবীনগর থানায় অভিযোগ দিতে বলা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শ্মশানের আশপাশ, নদীর তীরের রাস্তা এবং কবরস্থানের কাঁচা রাস্তার দেয়ালের আড়ালে স্থানীয় কয়েকজন যুবকের আনাগোনা থাকে। সেখানে মাদক সেবনের ঘটনাও ঘটে বলে তাঁদের দাবি। নিয়মিতভাবে সন্ধ্যায় শ্মশানে পূজা দিতে গেলে বিভিন্নভাবে বাধা দেওয়া এবং প্রতিবাদ করলে গালাগালি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তাঁরা।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রায় এক মাস আগে শ্মশানের ভেতর থেকে আনুমানিক ২০ থেকে ৩০ গজ বৈদ্যুতিক তার ও প্রায় ১২টি বাল্ব নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া শ্মশানে স্থাপিত মহাদেবের দুটি ত্রিশূলের একটিও নিয়ে যাওয়া এবং অপরটি বাঁকিয়ে ফেলে রাখার অভিযোগ রয়েছে।

পূজারিদের বাধা দেওয়ার অভিযোগ

সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাতে শ্মশানে পূজা দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন পূজারি হরেন্দ্র বর্মন ও ধীরেন্দ্র বর্মন। তাঁদের অভিযোগ, কয়েকজন যুবক তাঁদের কাছে গাঁজা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তাঁদের গালাগালি, মারধর ও ভয়ভীতি দেখানো হয়।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর

ভুক্তভোগীদের ভাষ্য, একপর্যায়ে তাঁদের বলা হয়, ‘এখানে পূজা দিতে পারবে না, চলে যাও, না হলে অবস্থা খারাপ হবে।’ পরে ভয়ে পূজার সামগ্রী রেখে তাঁরা শ্মশান থেকে চলে যান।

ঘটনাটি শ্মশান পরিচালনা কমিটির সদস্যদের জানানো হলে পূজা বন্ধ না করে পুনরায় শ্মশানে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে। পরদিন ২৯ সেপ্টেম্বর পূজা দিতে গেলে শ্মশানের গেটে অভিযুক্ত যুবকদের দেখতে পেয়ে ভয়ে ফিরে আসেন বলে দাবি করেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় হিন্দু বাসিন্দা বলেন, তাঁদের সম্প্রদায়ের মানুষের শেষকৃত্যের গুরুত্বপূর্ণ স্থান এই মহাশ্মশান। সেখানে গিয়ে ভয়ভীতি বা হয়রানির শিকার হলে নিরাপদে পূজা ও ধর্মীয় আচার পালন করা কঠিন হয়ে পড়ে।

তাঁদের আরও অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললে বাড়িতে গিয়ে হামলা বা মারধরের আশঙ্কা রয়েছে। এ কারণে অনেকেই প্রকাশ্যে বক্তব্য দিতে চাইছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য

বিষয়টি নিয়ে স্থানীয় এক গণমাধ্যমকর্মী ফেসবুকে পোস্ট করলে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব সঞ্জয় সাহা তাঁর ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘গুজব’ হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান। এ নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম জানান, ফেসবুকে বিষয়টি দেখে তিনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভয়ভীতি দেখিয়ে পূজা বন্ধ করার মতো কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে সাম্প্রদায়িক বিষয় নিয়ে যাচাই না করে মিথ্যা তথ্য ফেসবুকে প্রকাশের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবীনগর কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি সুবীর রঞ্জন সাহা বলেন, শ্মশানে নিয়মিত মাদক সেবনের দৃশ্য দেখা যায়। মাদক সেবনকে কেন্দ্র করে সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ  নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট, রক্ষক যখন ভক্ষক: কালিগঞ্জে সরকারি জমি বেহাত করে কোটিপতি বসন্তপুর তহশিলদার

এ ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মহাশ্মশানের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানি ও ভয়ভীতি থেকে সুরক্ষার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, পুলিশের তদন্ত

সময়: ০৭:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বুড়ী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত শতবর্ষী নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে পূজায় বাধা, গালাগালি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে শ্মশান এলাকায় মাদক সেবনের অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে অভিযোগের বিষয়ে পুলিশ বলছে, ভয়ভীতি দেখিয়ে পূজা বন্ধ করার মতো কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শ্মশান এলাকায় মাদকসেবনের প্রতিবাদ করায় কয়েকজন যুবক পূজারি ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় একজন সংবাদকর্মী ও বাউল সাধক রুহেল সরকার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাঁকে নবীনগর থানায় অভিযোগ দিতে বলা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শ্মশানের আশপাশ, নদীর তীরের রাস্তা এবং কবরস্থানের কাঁচা রাস্তার দেয়ালের আড়ালে স্থানীয় কয়েকজন যুবকের আনাগোনা থাকে। সেখানে মাদক সেবনের ঘটনাও ঘটে বলে তাঁদের দাবি। নিয়মিতভাবে সন্ধ্যায় শ্মশানে পূজা দিতে গেলে বিভিন্নভাবে বাধা দেওয়া এবং প্রতিবাদ করলে গালাগালি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তাঁরা।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রায় এক মাস আগে শ্মশানের ভেতর থেকে আনুমানিক ২০ থেকে ৩০ গজ বৈদ্যুতিক তার ও প্রায় ১২টি বাল্ব নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া শ্মশানে স্থাপিত মহাদেবের দুটি ত্রিশূলের একটিও নিয়ে যাওয়া এবং অপরটি বাঁকিয়ে ফেলে রাখার অভিযোগ রয়েছে।

পূজারিদের বাধা দেওয়ার অভিযোগ

সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাতে শ্মশানে পূজা দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন পূজারি হরেন্দ্র বর্মন ও ধীরেন্দ্র বর্মন। তাঁদের অভিযোগ, কয়েকজন যুবক তাঁদের কাছে গাঁজা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তাঁদের গালাগালি, মারধর ও ভয়ভীতি দেখানো হয়।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল

ভুক্তভোগীদের ভাষ্য, একপর্যায়ে তাঁদের বলা হয়, ‘এখানে পূজা দিতে পারবে না, চলে যাও, না হলে অবস্থা খারাপ হবে।’ পরে ভয়ে পূজার সামগ্রী রেখে তাঁরা শ্মশান থেকে চলে যান।

ঘটনাটি শ্মশান পরিচালনা কমিটির সদস্যদের জানানো হলে পূজা বন্ধ না করে পুনরায় শ্মশানে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে। পরদিন ২৯ সেপ্টেম্বর পূজা দিতে গেলে শ্মশানের গেটে অভিযুক্ত যুবকদের দেখতে পেয়ে ভয়ে ফিরে আসেন বলে দাবি করেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় হিন্দু বাসিন্দা বলেন, তাঁদের সম্প্রদায়ের মানুষের শেষকৃত্যের গুরুত্বপূর্ণ স্থান এই মহাশ্মশান। সেখানে গিয়ে ভয়ভীতি বা হয়রানির শিকার হলে নিরাপদে পূজা ও ধর্মীয় আচার পালন করা কঠিন হয়ে পড়ে।

তাঁদের আরও অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললে বাড়িতে গিয়ে হামলা বা মারধরের আশঙ্কা রয়েছে। এ কারণে অনেকেই প্রকাশ্যে বক্তব্য দিতে চাইছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য

বিষয়টি নিয়ে স্থানীয় এক গণমাধ্যমকর্মী ফেসবুকে পোস্ট করলে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব সঞ্জয় সাহা তাঁর ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘গুজব’ হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান। এ নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম জানান, ফেসবুকে বিষয়টি দেখে তিনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভয়ভীতি দেখিয়ে পূজা বন্ধ করার মতো কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে সাম্প্রদায়িক বিষয় নিয়ে যাচাই না করে মিথ্যা তথ্য ফেসবুকে প্রকাশের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবীনগর কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি সুবীর রঞ্জন সাহা বলেন, শ্মশানে নিয়মিত মাদক সেবনের দৃশ্য দেখা যায়। মাদক সেবনকে কেন্দ্র করে সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত