
আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পৌরসভা এলাকায় ০৮/০৫/২০২৬ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭-টার পর,সরকারি সিদ্ধান্ত অমান্য করে দোকান -পাট ও শপিং মল খোলা রাখায় নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার,আসমা জাহান সরকার এর নেতৃত্বে মডেল থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ নরসিংদীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিদ্যুৎ আইন, ২০১৮ ও দণ্ডবিধি -১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ০৮-টি প্রতিষ্ঠানকে মোট ০৮-টি পৃথক মামলায় ২২৬০০/-(বাইশ হাজার ছয়শত টাকা) অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 






















