Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, খাস জমি পুনরুদ্ধার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে তদবীর করতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মী হেফাজতে ময়মনসিংহ তারাকান্দা ঘর নির্মাণ নিয়ে ব্যাপক উত্তেজনা, উভয় পক্ষের থানার অভিযোগ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, অর্থদন্ড দুইজনের কারাদণ্ড গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে লালখান বাজারে বিশাল মানববন্ধন চাঁদপুরের ব্যস্ততম ওয়ারলেস বাজারে নেই পাবলিক টয়লেট, চরম ভোগান্তিতে যাত্রী ও সাধারণ মানুষ পুঠিয়া-দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে এমপি- নজরুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, অর্থদন্ড দুইজনের কারাদণ্ড

  • Reporter Name
  • সময়: ১২:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৭ Time View

মো.মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা)¦

পাবনার ভাঙ্গুড়া উপজেলা উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত দুধ ও জেলি জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (৯ মে) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান।
অভিযানে সেনগ্রাম এলাকার বাসিন্দা মো. সাকায়াত আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি মৃত আকবর হোসেনের ছেলে।
একই মামলায় সহযোগী অভিযুক্ত হিসেবে শাহানগর এলাকার মো. সুমন আলীকেও একই আইনের ৫০ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি জমশেদ আলীর ছেলে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অভিযানের সময় ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা।
তিনি আরো জানিয়েছেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা

আরও পড়ুনঃ  রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, অর্থদন্ড দুইজনের কারাদণ্ড

সময়: ১২:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মো.মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা)¦

পাবনার ভাঙ্গুড়া উপজেলা উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত দুধ ও জেলি জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (৯ মে) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান।
অভিযানে সেনগ্রাম এলাকার বাসিন্দা মো. সাকায়াত আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি মৃত আকবর হোসেনের ছেলে।
একই মামলায় সহযোগী অভিযুক্ত হিসেবে শাহানগর এলাকার মো. সুমন আলীকেও একই আইনের ৫০ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি জমশেদ আলীর ছেলে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অভিযানের সময় ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা।
তিনি আরো জানিয়েছেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা

আরও পড়ুনঃ  গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য