Dhaka ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

  • Reporter Name
  • সময়: ১১:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১৯ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ মে ২০২৬) রায়পুরা থানার জঙ্গী শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসআই (নিরস্ত্র) মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জঙ্গী শিবপুরস্থ শাহআলম স্টোরের সামনের কাঁচা রাস্তা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন— রায়পুরার জঙ্গী শিবপুর এলাকার মোবারক মিয়ার ছেলে বাদশা মিয়া (২২) এবং পলাশ থানার গয়েশপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪)। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ডৌকাদি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ জামিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। এসময় ধৃত আসামির নিজ বসতবাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ ফিরোজা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ডৌকাদি গ্রামের সরল মিয়ার স্ত্রী। এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ২২ মে এসআই (নিরস্ত্র) মুহাম্মদ নুরুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানার চাঁদগাঁও গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে করিম পাগলার পুকুরপাড় এলাকা থেকে সাহেদ মিয়া (২৫) নামের এক যুবককে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃত সাহেদ চাঁদগাঁও গ্রামের বকুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মাদক সম্রাট কে মাদক বিক্রি বাদাদেওয়াই বাড়িতে হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার

নরসিংদী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সময়: ১১:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ মে ২০২৬) রায়পুরা থানার জঙ্গী শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসআই (নিরস্ত্র) মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জঙ্গী শিবপুরস্থ শাহআলম স্টোরের সামনের কাঁচা রাস্তা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন— রায়পুরার জঙ্গী শিবপুর এলাকার মোবারক মিয়ার ছেলে বাদশা মিয়া (২২) এবং পলাশ থানার গয়েশপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪)। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ডৌকাদি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ জামিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। এসময় ধৃত আসামির নিজ বসতবাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ ফিরোজা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ডৌকাদি গ্রামের সরল মিয়ার স্ত্রী। এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ২২ মে এসআই (নিরস্ত্র) মুহাম্মদ নুরুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানার চাঁদগাঁও গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে করিম পাগলার পুকুরপাড় এলাকা থেকে সাহেদ মিয়া (২৫) নামের এক যুবককে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃত সাহেদ চাঁদগাঁও গ্রামের বকুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক আহত, একজন নিখোঁজ