Dhaka ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিকতা অনেকের কাছেই স্রেফ একটি পেশা কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায়, আ. লীগ নেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চট্টগ্রামে হামের প্রকোপ উদ্বেগজনক, হটস্পট ৯ ওয়ার্ড, হাসপাতালে শয্যা সংকট বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত পাবনার পাকশীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাবনার পাকশীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৩ Time View

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটিতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার তত্ত্বাবধায়নে ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে ধূমকেতু এক্সপ্রেসের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর আসনের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ পুলিশের মাঝে সন্দেহের সৃষ্টি করে।

পরে ব্যাগটি তল্লাশি করে এর নিচের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে সাতটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সব মিলিয়ে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

মাসুদ রানা
পাবনা

আরও পড়ুনঃ  কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক
Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিকতা অনেকের কাছেই স্রেফ একটি পেশা

পাবনার পাকশীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

সময়: ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটিতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার তত্ত্বাবধায়নে ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে ধূমকেতু এক্সপ্রেসের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর আসনের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ পুলিশের মাঝে সন্দেহের সৃষ্টি করে।

পরে ব্যাগটি তল্লাশি করে এর নিচের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে সাতটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সব মিলিয়ে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

মাসুদ রানা
পাবনা

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩