Dhaka ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পূর্ব আটপাড়া হিলফুল ফুজুল ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন কর্ণফুলী ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে  চট্টগ্রামের হকি’র উন্নয়নে সহযোগিতার আশ্বাস রাশেদ খাঁনের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী ফোনে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন জামালপুরে অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে সম্মাননা তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে টিকিট প্রতারণার অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ যাত্রীরা গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পূর্বধলায় পারিবারিক বিরোধের মীমাংসার পর নতুন অভিযোগ, নিরাপত্তাহীনতার দাবি

  • Reporter Name
  • সময়: ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১১ Time View

মোশাররফ হোসেন জসিম পাঠান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের কালিহর মাইজপাড়া গ্রামে পারিবারিক বিরোধের মীমাংসার পর পুনরায় বিরোধ সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের মৃত মুগবুল হোসেনের ছেলে মো. আবুল বাশার, তার স্ত্রী মোছা. ইয়াছমিন আক্তার এবং আবুল বাশারের মা মোছা. ফিরোজা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও দায়ের হয়।

পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে উভয় পক্ষের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ফিরোজা বেগম তার ছেলে আবুল বাশারকে ৪ লাখ টাকা প্রদান করবেন—এ মর্মে সমঝোতা হয়। পরে আদালতে এফিডেভিটের মাধ্যমে উভয় পক্ষ সমঝোতা সম্পন্ন করে এবং সাক্ষীদের উপস্থিতিতে অর্থ লেনদেন করা হয় বলে দাবি করা হয়েছে।

তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সমঝোতার পরও ইয়াছমিন আক্তার পুনরায় অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছেন এবং বিভিন্ন মাধ্যমে ফিরোজা বেগমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করছেন। এতে পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, ইয়াছমিন আক্তার প্রকাশ্যে আবারও মামলা করার হুমকি দিয়েছেন, যা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পারিবারিক বিরোধের বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং সমঝোতার পরও বিরোধ পুরোপুরি শেষ হয়নি।

ভুক্তভোগী পরিবার নেত্রকোনা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ইয়াছমিন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়
Tag :
জনপ্রিয় নিউজ

পূর্ব আটপাড়া হিলফুল ফুজুল ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন

পূর্বধলায় পারিবারিক বিরোধের মীমাংসার পর নতুন অভিযোগ, নিরাপত্তাহীনতার দাবি

সময়: ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মোশাররফ হোসেন জসিম পাঠান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের কালিহর মাইজপাড়া গ্রামে পারিবারিক বিরোধের মীমাংসার পর পুনরায় বিরোধ সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের মৃত মুগবুল হোসেনের ছেলে মো. আবুল বাশার, তার স্ত্রী মোছা. ইয়াছমিন আক্তার এবং আবুল বাশারের মা মোছা. ফিরোজা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও দায়ের হয়।

পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে উভয় পক্ষের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ফিরোজা বেগম তার ছেলে আবুল বাশারকে ৪ লাখ টাকা প্রদান করবেন—এ মর্মে সমঝোতা হয়। পরে আদালতে এফিডেভিটের মাধ্যমে উভয় পক্ষ সমঝোতা সম্পন্ন করে এবং সাক্ষীদের উপস্থিতিতে অর্থ লেনদেন করা হয় বলে দাবি করা হয়েছে।

তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সমঝোতার পরও ইয়াছমিন আক্তার পুনরায় অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছেন এবং বিভিন্ন মাধ্যমে ফিরোজা বেগমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করছেন। এতে পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, ইয়াছমিন আক্তার প্রকাশ্যে আবারও মামলা করার হুমকি দিয়েছেন, যা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পারিবারিক বিরোধের বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং সমঝোতার পরও বিরোধ পুরোপুরি শেষ হয়নি।

ভুক্তভোগী পরিবার নেত্রকোনা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ইয়াছমিন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন