Dhaka ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

  • Reporter Name
  • সময়: ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬৫ Time View

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে আনীত সিদ্ধান্ত প্রস্তাব ও এর ওপর আনা সংশোধনীর বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এদিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম তাঁর নির্বাচনী এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। এ সময় আরও কয়েকজন সংসদ সদস্য একই দাবি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘বিফোর ইউ স্টার্ট, আমার বাড়ি কলমাকান্দা। এর পাশে ধর্মপাশা, মধ্যনগর, সুনামগঞ্জের দুইটা উপজেলা—এই তিনটা উপজেলার মধ্যে একটাও কোনো ধরনের কোনো মহিলা কলেজ নেই। তো কলমাকান্দা নামটা একটু হুইপ আশরাফুদ্দিন নিজাম মহোদয় যদি একটু লিখে রাখতেন, ওনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ।’

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলমাকান্দা, ভুলব না। নামটা অত্যন্ত সুন্দর।’

আনীত সিদ্ধান্ত প্রস্তাব প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, লাকসাম উপজেলার সংসদ সদস্য যে প্রস্তাব এনেছেন, সে বিষয়ে অন্য সংসদ সদস্যরাও বিশেষ গুরুত্ব দিয়েছেন। সবাই নারী শিক্ষার সম্প্রসারণ চান, যেমনটি চেয়েছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া চেয়েছিলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মক্ষম হোক। তিনি নারীদের ঘরে বসে থাকতে চাননি। এ জন্য মেয়েদের প্রথমে দশম শ্রেণি পর্যন্ত এবং পরে উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তবে তাঁর ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

দেশে মহিলা কলেজের বর্তমান চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলায় একটি করে মহিলা কলেজ রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে সারা দেশে জরিপ চালানো হচ্ছে। কোন কোন উপজেলায় মহিলা কলেজ রয়েছে, সেগুলোর অবস্থান কী এবং যেসব উপজেলায় নেই, সেখানে কোথায় নতুন কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন—এসব বিষয় নিয়ে সমীক্ষা চলছে। শিগগিরই এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, শতবর্ষ পূর্ণ হয়েছে এমন স্কুল ও কলেজগুলোর বিষয়েও প্রধানমন্ত্রী তথ্য চেয়েছেন। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। যেসব উপজেলায় ইতিমধ্যে মহিলা কলেজ রয়েছে, সেগুলো বহাল থাকবে। আর যেসব উপজেলায় নেই, সেখানে নতুন করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।

এ কারণে সরকারের পরিকল্পনার কথা বিবেচনায় নিয়ে আজকের মতো সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য সংসদ সদস্যের প্রতি বিনয়ের সঙ্গে আবেদন জানান শিক্ষামন্ত্রী।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

সময়: ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে আনীত সিদ্ধান্ত প্রস্তাব ও এর ওপর আনা সংশোধনীর বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এদিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম তাঁর নির্বাচনী এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। এ সময় আরও কয়েকজন সংসদ সদস্য একই দাবি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘বিফোর ইউ স্টার্ট, আমার বাড়ি কলমাকান্দা। এর পাশে ধর্মপাশা, মধ্যনগর, সুনামগঞ্জের দুইটা উপজেলা—এই তিনটা উপজেলার মধ্যে একটাও কোনো ধরনের কোনো মহিলা কলেজ নেই। তো কলমাকান্দা নামটা একটু হুইপ আশরাফুদ্দিন নিজাম মহোদয় যদি একটু লিখে রাখতেন, ওনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ।’

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলমাকান্দা, ভুলব না। নামটা অত্যন্ত সুন্দর।’

আনীত সিদ্ধান্ত প্রস্তাব প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, লাকসাম উপজেলার সংসদ সদস্য যে প্রস্তাব এনেছেন, সে বিষয়ে অন্য সংসদ সদস্যরাও বিশেষ গুরুত্ব দিয়েছেন। সবাই নারী শিক্ষার সম্প্রসারণ চান, যেমনটি চেয়েছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া চেয়েছিলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মক্ষম হোক। তিনি নারীদের ঘরে বসে থাকতে চাননি। এ জন্য মেয়েদের প্রথমে দশম শ্রেণি পর্যন্ত এবং পরে উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তবে তাঁর ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ