Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাওয়া স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • সময়: ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৬৪ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রিপোর্টার:

ফটো চিএে, আপোষ জয়ধর,

কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ চালিকাশক্তি । কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ এবং তাদের সাফল্য দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু পুরস্কার নয়, এটি তাদের জন্য একটি প্রেরণা। এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে, তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, বরং সে কতটা দায়িত্বশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে, সেটিই বড় বিষয়।

তিনি বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে। তবে সহায়তার পরিমাণ বড় নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কথা দিলে তা রাখার চেষ্টা করি। এ সময় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক এবং এক কর্মচারীর কন্যাকে আর্থিক সহয়তা প্রদান করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা খাতের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও মানসম্মত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, তোমাদের থেকেই সচেতনতার শুরু হতে হবে। শহরকে পরিষ্কার, সবুজ ও নিরাপদ রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই সবার সম্মিলিত দায়িত্ব। তিনি দেশপ্রেম, সততা এবং মমতাবোধের গুরুত্ব তুলে ধরে একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

শেষে তিনি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাওয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল হাছান চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ শাখার সিনিয়র প্রভাষক শিমুল মুহুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম, প্রাত: শাখার সহকারী প্রধান শিক্ষক রাজিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি মো. আলী জাফর সাদেক।

Tag :
জনপ্রিয় নিউজ

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব

বাওয়া স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সময়: ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬