Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাবুরহাটে কচিকণ্ঠে পুরস্কার বিতরণ—নৈতিকতা ও খেলাধুলায় জোর: মোশাররফ

বাবুরহাট কচিকণ্ঠ বিদ্যানিকেতনে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
“শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি ও খেলাধুলায় এগিয়ে আনতে হবে” আলহাজ্ব মোশাররফ হোসাইন ।

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট মডেল টাউন সংলগ্ন বাবুরহাট কচিকণ্ঠ বিদ্যানিকেতনের ২০২৬ সালের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শিশুদের সুস্থ মানসিক বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়াচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।”
আশ্রাফ খান আশ্রাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, শহীদ জিয়া সংগঠনের অর্থ পরিকল্পনা সম্পাদক মোঃ মহসিন গাজী, সমাজসেবক হান্নান বেপারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহসান উল্লাহ, পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ডাক্তার শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন দে, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হোসেনসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদরঘাট পাটুয়াটুলী জামে মসজিদের ইমাম ও খতিব আঃ কাদের। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শেষে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

বাবুরহাটে কচিকণ্ঠে পুরস্কার বিতরণ—নৈতিকতা ও খেলাধুলায় জোর: মোশাররফ

সময়: ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬