Dhaka ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার যে উস্তাদ শিখিয়েছেন কোরআন, সেই উস্তাদকেই ওমরাহর উপহার দিলেন ছাত্ররা”
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে

  • Reporter Name
  • সময়: ১০:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসপাড়া গ্রামে মোসারুল এর মৃত্যুর পর তাঁর মরদেহ দাফন নিয়ে পারিবারিক বিরোধের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, তাঁর ছেলে জহুরুল বাবার মরদেহ দাফন আটকে দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, বোনদের নামে থাকা জমি-জমা ও সম্পত্তির বিষয়কে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে—বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বিরোধ কি শেষ পর্যন্ত পারিবারিক সম্পর্ক, মানবিকতা ও মৃত্যুর পর সম্মানজনক বিদায়ের পথও বাধাগ্রস্ত করতে পারে?

একই এলাকার ক্যান্সার আক্রান্ত আফজাল হোসেনকে ঘিরেও সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ প্রকাশ্যে এসেছে। তাঁর একমাত্র ছেলে আসাদুজ্জামান বিশ্বাস এর অভিযোগ, তাঁর দুই বোন রেহেনা পারভিন পপি ও মাহমুদা খাতুন লিপি বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সম্পত্তি নিজেদের নামে দলিল করে নিয়েছে ।

এ বিরোধে বিশেষভাবে আলোচনায় রয়েছে ২৯ জুন ২০২৬-এর দলিল নং ১৯৫৮ এবং ৮ সেপ্টেম্বর ২০২৬-এর হেবা দলিল নং ২৭৯৬। বাবার গুরুতর অসুস্থতা এবং দলিল সম্পাদনের সময় তাঁর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিয়েও যাচাইয়ের দাবি রয়েছে।

প্রশ্ন হলো—বাবা-মায়ের জীবদ্দশায় তাঁদের সম্পত্তি নিয়ে সন্তানদের বিরোধ কেন এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে অসুস্থ বাবা নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিয়ে প্রশ্নের মুখে পড়বেন, আর মৃত্যুর পরও মরদেহ দাফন নিয়ে বিরোধের অভিযোগ উঠবে?

সম্পত্তি সন্তানদের মধ্যে বিরোধের কারণ হতে পারে, কিন্তু বাবা-মায়ের সম্মান, চিকিৎসা, নিরাপত্তা ও মৃত্যুর পর মর্যাদাপূর্ণ বিদায় কোনোভাবেই উপেক্ষিত হওয়ার কথা নয়। খাসপাড়ার ঘটনার প্রকৃত কারণ যেমন নিরপেক্ষ তদন্তে স্পষ্ট হওয়া প্রয়োজন, তেমনি আফজাল বিশ্বাসের সম্পত্তি সংক্রান্ত দলিল ও অভিযোগগুলোও আইনানুগভাবে যাচাই করা জরুরি।

সম্পত্তির মূল্য আছে, কিন্তু বাবা-মায়ের জীবন, মর্যাদা ও সন্তানের দায়িত্বের মূল্য কি তার চেয়ে কম?

আরও পড়ুনঃ  আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে

সময়: ১০:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসপাড়া গ্রামে মোসারুল এর মৃত্যুর পর তাঁর মরদেহ দাফন নিয়ে পারিবারিক বিরোধের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, তাঁর ছেলে জহুরুল বাবার মরদেহ দাফন আটকে দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, বোনদের নামে থাকা জমি-জমা ও সম্পত্তির বিষয়কে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে—বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বিরোধ কি শেষ পর্যন্ত পারিবারিক সম্পর্ক, মানবিকতা ও মৃত্যুর পর সম্মানজনক বিদায়ের পথও বাধাগ্রস্ত করতে পারে?

একই এলাকার ক্যান্সার আক্রান্ত আফজাল হোসেনকে ঘিরেও সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ প্রকাশ্যে এসেছে। তাঁর একমাত্র ছেলে আসাদুজ্জামান বিশ্বাস এর অভিযোগ, তাঁর দুই বোন রেহেনা পারভিন পপি ও মাহমুদা খাতুন লিপি বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সম্পত্তি নিজেদের নামে দলিল করে নিয়েছে ।

এ বিরোধে বিশেষভাবে আলোচনায় রয়েছে ২৯ জুন ২০২৬-এর দলিল নং ১৯৫৮ এবং ৮ সেপ্টেম্বর ২০২৬-এর হেবা দলিল নং ২৭৯৬। বাবার গুরুতর অসুস্থতা এবং দলিল সম্পাদনের সময় তাঁর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিয়েও যাচাইয়ের দাবি রয়েছে।

প্রশ্ন হলো—বাবা-মায়ের জীবদ্দশায় তাঁদের সম্পত্তি নিয়ে সন্তানদের বিরোধ কেন এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে অসুস্থ বাবা নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিয়ে প্রশ্নের মুখে পড়বেন, আর মৃত্যুর পরও মরদেহ দাফন নিয়ে বিরোধের অভিযোগ উঠবে?

সম্পত্তি সন্তানদের মধ্যে বিরোধের কারণ হতে পারে, কিন্তু বাবা-মায়ের সম্মান, চিকিৎসা, নিরাপত্তা ও মৃত্যুর পর মর্যাদাপূর্ণ বিদায় কোনোভাবেই উপেক্ষিত হওয়ার কথা নয়। খাসপাড়ার ঘটনার প্রকৃত কারণ যেমন নিরপেক্ষ তদন্তে স্পষ্ট হওয়া প্রয়োজন, তেমনি আফজাল বিশ্বাসের সম্পত্তি সংক্রান্ত দলিল ও অভিযোগগুলোও আইনানুগভাবে যাচাই করা জরুরি।

সম্পত্তির মূল্য আছে, কিন্তু বাবা-মায়ের জীবন, মর্যাদা ও সন্তানের দায়িত্বের মূল্য কি তার চেয়ে কম?

আরও পড়ুনঃ  রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক