Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

  • Reporter Name
  • সময়: ০৭:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View

বগুড়া প্রতিনিধি’

বগুড়ার আদমদীঘি উপজেলার দুর্গাপূজা মণ্ডপগুলোতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও একটি করে সিসিটিভি ক্যামেরা উপহার দিয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহারে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে নগদ ২৫ হাজার টাকা ও একটি করে সিসিটিভি ক্যামেরা তুলে দেওয়া হয়।

উপহারসামগ্রী প্রদানকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার,এই চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”

তিনি আরও বলেন, “দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সহায়ক হবে বলে আশা করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন থাকতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কর্মকার, পৌর যুবদলের ১ নম্বর সদস্য আব্দুস সবুর, পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, পৌর বিএনপির সদস্য আবুল কালাম আজাদসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ১৯ পূজামণ্ডপে বিএনপি নেতা আনোয়ারুলের অনুদান
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

সময়: ০৭:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বগুড়া প্রতিনিধি’

বগুড়ার আদমদীঘি উপজেলার দুর্গাপূজা মণ্ডপগুলোতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও একটি করে সিসিটিভি ক্যামেরা উপহার দিয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহারে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে নগদ ২৫ হাজার টাকা ও একটি করে সিসিটিভি ক্যামেরা তুলে দেওয়া হয়।

উপহারসামগ্রী প্রদানকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার,এই চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”

তিনি আরও বলেন, “দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সহায়ক হবে বলে আশা করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন থাকতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কর্মকার, পৌর যুবদলের ১ নম্বর সদস্য আব্দুস সবুর, পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, পৌর বিএনপির সদস্য আবুল কালাম আজাদসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন